চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে জয় দেখল সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫০ পূর্বাহ্ণ ১৬, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে চলতি বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল সাউথ আফ্রিকা। কার্ডিফে আসরে নিজেদের পঞ্চম ম্যাচে এসে পূর্ণ দুই পয়েন্টের মুখ দেখল ডু প্লেসিসের দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরিত্যক্ত আগের ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে এদিন খেলতে নেমেছিল তারা।

শনিবার শুরুতে ব্যাট করে ৩৪.১ ওভারে মাত্র ১২৫ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। বৃষ্টি আইনে ১২৭ রানের লক্ষ্যে জবাব দিতে নেমে ২৮.৪ ওভারে এক উইকেট হারিয়ে জয়ে নোঙর ফেলে প্রোটিয়ারা।

হাশিম আমলা ও ডি কক উদ্বোধনীতে ১০৪ রান যোগ করেন। ডি কক ৬৮ করে ফিরলে ভাঙে জুটি। আমলা ৪১ ও ফেলুকোয়ও ১৭ রানে অপরাজিত থাকেন।

Banglabid

এর আগে নিজেদের ইনিংসে দ্বিতীয়বার বৃষ্টি শুরুর আগে ২ উইকেটে ৬৯ রান ছিল আফগানিস্তানের। পরে ৫৬ রান যোগ করতে শেষ ৮ উইকেট হারায় তারা। নয় নম্বরে নেমে ৩৫ রান করেন রশিদ খান। না হলে হয়তো একশ রানও হতো না। ইমরান তাহির একাই নেন ৪ উইকেট।

প্রথম দফা বৃষ্টির পর বিনা উইকেটে ৩৩ রান নিয়ে খেলতে নেমে ২০ ওভারে ২ উইকেটে ৬৯ রান তোলে আফগানিস্তান। দ্বিতীয় দফা বৃষ্টির কারণে ৪৮ ওভারের ম্যাচ নির্ধারণ করা হয়। খেলা শুরু হলে এক রান যোগ করতেই আফগানরা হারায় চার উইকেট।

প্রথমে হাসমতউল্লাহ শহীদী, ডু প্লেসিসের হাতে ক্যাচ দেন তিনি। এরপর ইমরান তাহিরের স্পিনে ডাবল ব্রেক থ্রু। প্রথম ওভারের প্রথম বলে বোল্ড করেন নুর আলি জাদরানকে , একই ওভারের পঞ্চম বলে আসগর কট অ্যান্ড বোল্ড হন।

Reneta

বিপদে হাল ধরার জন্য আফগান দলে পরিচিত নাম মোহাম্মদ নবি। এবার তিনিও পরাস্ত হন। ফেলুকোয়ওর বলে আউট হন মাত্র ১ রানে। ৭৭ রানের মাথায় তাহির ফিরিয়ে দেন গুলবাদিন নায়েবকে।

অষ্টম উইকেটে ৩৪ রানের জুটি গড়েন ইকরাম খিল ও রশিদ খান। মরিসের বলে ইকরাম আউট হলে ১১১ রানে ৮ উইকেটের পতন ঘটে আফগানদের। রশিদ খান আউট হলে মাত্র ১২৫ রানে অলআউট হয়েছে আফগানরা।

এ নিয়ে বিশ্বকাপ আসরে চতুর্থ ম্যাচ আফগানিস্তানের। প্রতিটিতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে তারা। অপরদিকে, তিন ম্যাচ হারের পর বৃষ্টির কারণে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচ পরিত্যক্ত হওয়ার সুবাদে এক পয়েন্ট ছিল সাউথ আফ্রিকার। পঞ্চম ম্যাচে এসে প্রোটিয়াদের নামের পাশে ৩ পয়েন্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগস্টে আবারও ৪ দিনের ছুটি, মিলবে যেভাবে

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কক্সবাজারগামী বাস-ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

আগস্ট ১৩, ২০২৬
ট্রাফিক পুলিশের ছবি: এআই দিয়ে বানানো

রাজধানীতে ট্রাফিক আইনে কঠোর অভিযান, ১৮১৮ মামলা

আগস্ট ১৩, ২০২৬
তানজিন তিশা হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরার দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জামিনের পর তিশা বললেন, ‘সস্তা নেগেটিভ মার্কেটিংয়ের অপকৌশল’

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাজধানীর শ্যামলীতে কয়েকটি টিনশেড ঘরে আগুন

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT