অবশেষে জয় দেখলো মুম্বাই

আইপিএলের চলতি মৌসুমে টানা পাঁচ ম্যাচে হারের পর জয়ের মুখ দেখেছে মুম্বাই ইন্ডিয়ানস। রোববার রয়্যাল চ্যালেঞ্জজার ব্যাঙ্গালুরুকে ১৮ রানে হারিয়েছে মুম্বাই।
টস হেরে প্রথম ব্যাট করে ৭ উইকেটে ২০৯ রান করে ব্যাঙ্গালুরু। দলের হয়ে লেন্ডন সিমনস করেন সর্বোচ্চ ৫৯ রান। উম্মুক্ত চাঁদের ব্যাট থেকে আসে ৫৮ রান। আর ১৫ বলে ৪২ রানের মারকুটে ইনিংস খেলেন রোহিত শর্মা।
ব্যাঙ্গালুরুর হয়ে ডেভিড উইসি চারটি ও যুভেন্দ্রার চাহাল দুটি উইকেট নেন।
২১০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৯১ রানে শেষ হয় ব্যাঙ্গালুরুরর ইনিংস। ২৫ বলে উইসি করেন সর্বোচ্চ ৪৭ রান। এছাড়া এবি ডি’ভিলিয়ার্স ১১ বলে ৪১ রান করেন। অন্য ব্যাটসম্যানদের কেউই উল্লেখ করার মতো রান করতে পারেননি।
মুম্বাইয়ের হয়ে হরভজন সিং নেন তিন উইকেট।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






