চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে জয়ের আনন্দে মাশরাফির কলাবাগান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৩ অপরাহ্ণ ০৬, মে ২০১৬
স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা তিন ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে মাশরাফি বিন মর্তুজার কলাবাগান ক্রীড়া চক্র ।

শুক্রবার ফতুল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় হ্যামিল্টন মাসাকাদজার সেঞ্চুরির ওপর ভর করে মাশরাফির দল ৪৯ রানে হারিয়েছে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস)।

কলাবাগান এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭০ রান করে। জবাবে ৮ উইকেট হারিয়ে ২২১ রান তুলতে সমর্থ হয় সিসিএস। কলাবাগান কেসির হয়ে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ৩২ রানে ৪টি উইকেট নেন আর ৪৩ রান খরচায় ২টি উইকেট পান মাশরাফি।

আরেক ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৭ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তৃতীয় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

মিরপুরে টস জিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে আগে ব্যাট করতে পাঠায় মোহামেডান। গাজীকে ১৪১ রানে অলআউট করে দেয় মুশফিকের বোলাররা। এনামুল হক জুনিয়র এবং নাইম ইসলাম জুনিয়র দুজনই নেন ৪টি করে উইকেট। গাজীর পক্ষে সবচে বেশি রান ক্যাপ্টেন অলক কাপালির। ৬৭ বলে ৪৮ রান করে আউট হন অলক।

জবাবে উপল থারাঙ্গার ৪৭ এবং সৈকত আলির ৪২ এবং আরিফুলের অপরাজিত ২৫ রানে ১০৯ বল না খেলেইে ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব।

Reneta

চার ম্যাচে মাঠে নেমে এটি তাদের তৃতীয় জয়। এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে উঠে এসেছে এমএসসি। আর চার ম্যাচের চারটিতেই জয় পাওয়ায় টেবিলের শীর্ষে প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাব।

একই দিনে বিকেএসপিতে বৃষ্টির ঝামেলায় পড়া ম্যাচে ডাকওয়ার্থ লুইস মেথডে কলাবাগান ক্রিকেট একাডেমীর বিপক্ষে ২৯ রানের জয় পেয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলাবাগান ক্রীড়া চক্রপ্রিমিয়ার লিগমোহামেডান স্পোর্টিং ক্লাব
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT