চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে কম্বোডিয়ার বন্দরে ঠাঁই পেলো জাহাজটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনা ভাইরাসে আক্রান্তে কোনো রোগী না থাকলেও ভাইরাসের সংক্রমণ ছড়ানোর আতঙ্কে প্রায় একমাস সমুদ্রে ভেসে থাকার পর অবশেষে কম্বোডিয়ার বন্দরে ঠাঁই পেলো ‘দ্য ওয়েস্টারডাম’ নামের বিলাসবহুল প্রমোদ জাহাজটি। এর আগে প্রমোদ জাহাজটিকে চারটি দেশের বন্দর কর্তৃপক্ষ ভিড়তে দেয়নি।

কম্বোডিয়া কর্তৃপক্ষের সাথে একটি চুক্তি হওয়ার পর বৃহস্পতিবার কম্বোডিয়ার সিহানুকভিলে নোঙর ফেলে বিলাসবহুল এ জাহাজটি।

‘দ্য ওয়েস্টারডাম’ নামের বিলাসবহুল প্রমোদ জাহাজটি যুক্তরাষ্ট্রের ৬৫০ জন অতিথিসহ মোট ১ হাজার ৪শ’ ৫৫ জন অতিথি এবং ৮শ ২ জন ক্রু নিয়ে ১৬ জানুয়ারি সিঙ্গাপুর থেকে যাত্রা শুরু করে।

প্রমোদ জাহাজটির জাপানের ইয়োকোহামা বন্দরে ১৫ ফেব্রুয়ারি গিয়ে যাত্রা শেষ হওয়ার কথা ছিল। তবে করোনা ভাইরাস ছড়ানোর আতঙ্কে জাপানের কোনো বন্দরে প্রবেশ করতে দেয়া হয়নি। যদিও ওই বিলাসবহুল প্রমোদ জাহাজটিতে করোনা ভাইরাসে আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি।

এছাড়াও করোনা ভাইরাস আতঙ্কে জাহাজটিকে নোঙর করতে অস্বীকার করে ফিলিপাইন, তাইওয়ান এবং থাইল্যান্ড।

কম্বোডিয়ার বন্দরে নোঙর করার পর জাহাজটির যাত্রী ক্রিস্টিনা সিএনএনকে জানান, জাহাজে থাকা অবস্থায় আমাদের জীবন যাত্রা খুব স্বাভাবিক ছিল। কারণ জাহাজের অপারেটররা যাত্রীদের বিনোদন দিয়েছে।

Reneta

কম্বোডিয়ার বন্দর কর্তৃৃৃৃপক্ষ জানিয়েছে, জাহাজের অতিথিদের নামানোর পর নমপেনে চার্টার ফ্লাইটের মাধ্যমে তাদের স্থানান্তর করা হবে।

ডায়মন্ড প্রিন্সেস প্রমোদতরী

করোনা ভাইরাস সংক্রমণ রোধে জরুরী অবস্থায় জাপানের ইয়োকোহামা বন্দরে নোঙর করে আছে আরেক প্রমোদতরী ‘ডায়মন্ড প্রিন্সেস’। গত ৪ ফেব্রুয়ারি থেকে জাহাজটি সেখানে নোঙর করে আছে।

তবে এই প্রোমদতরীতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।  যেখানে অন্তত ৪৪ জনের দেহে ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। চীনের পরে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক থেকে এটি সবচেয়ে বেশি।

ওই প্রোমদতরীতে করোনা ভাইরাসে আক্রান্তদের হাসপাতালে নেয়া হয়েছে তবে বাকী যাত্রীদের জাহাজে অবস্থিত কোয়ারেনটাইনে ১৪ দিন থাকতে হবে। অথাৎ আগামী ১৯ ফেব্রুয়ারি তাদেরকে জাহাজ থেকে নামতে দেয়া হবে। তবে জাহাজে থাকা যাত্রীদের রুমের বাইরে খুব সময়ের জন্য যেতে দেয়া হয়।

এর আগে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একটি দল জানিয়েছে, এ পর্যন্ত ‘ডায়মন্ড প্রিন্সেস’ নামক জাহাজটির ৩ হাজার ৭শ’ আরোহীর মধ্যে প্রায় ৩শ’ জনকে পরীক্ষা করা হয়েছে।

জাহাজের ক্যাপ্টেন স্টেফানো রাভেরা জানিয়েছেন, জাহাজে থাকা ৮০ বছরের বেশি সকল যাত্রীকে পরীক্ষা করা হয়েছে। তবে আক্রান্তদের কারও অবস্থাই গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

যেহেতু করোনা ভাইরাস মানবদেহে আক্রমণ করলেও প্রথম প্রায় দু’সপ্তাহ সুপ্ত অবস্থায় থাকে, সেহেতু জাহাজের যাত্রী ও ক্রুদেরকে জাহাজেই আগামী ১৪ দিন কোয়ারেন্টাইন করে রাখা হবে বলে জানানো হয়েছে।

প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস ব্রিটিশ-আমেরিকান ক্রুজ অপারেটর কোম্পানি কার্নিভাল কর্পোরেশনের প্রিন্সেস ক্রুজেস জাহাজ সিরিজের একটি।

চীনের হুবেই প্রদেশে বৃহস্পতিবার নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২৪২ জন।  নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ১৪ হাজার মানুষ।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ১ হাজার ৩শ’৫০ জন। ৬০ হাজারেরও বেশি মানুষ এ রোগে আক্রান্ত হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসপ্রমোদতরী
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের পোলট্রি মাংসে নিরাপদ সীমার চেয়ে বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল

আগস্ট ৬, ২০২৬

দক্ষিণ এশিয়ার অন্যতম স্থিতিশীল মুদ্রা ‘টাকা’

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

আগস্ট ৬, ২০২৬

বিশ্বের শীর্ষ ১১ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT