‘স্মার্ট’ জটিলতা কাটিয়ে অবশেষে একাদশ শ্রেণীতে ভর্তির ফল প্রকাশ হয়েছে। প্রথমবারের মতো অনলাইনে ভর্তি প্রক্রিয়ায় জটিলতার কারণে তিনদিন পর ফল প্রকাশ হলো।
রোববার দিনশেষে মধ্যরাতে বুয়েটের কম্পিউটার সায়েন্স অনুষদে ফল ঘোষণা করেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান।
গত ২৫ জুন এ ফল ঘোষণার কথা থাকলেও দফায় দফায় তা পিছিয়ে রোববার রাতের মধ্যে ফল ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছিলো শিক্ষা মন্ত্রণালয়।
ঘোষিত ফল অনুযায়ী ১০ লাখ ৯৩ হাজার ৩৭৪ জন সরাসরি ভর্তি হবে। দ্বিতীয় দফায় ভর্তি হবে ৬২ হাজার ৮৫০ জন।
দ্বিতীয় ধাপেও বিলম্ব ফি ছাড়াই ভর্তি হওয়া যাবে।
সোমবার শুরু হয়ে পুরো ভর্তি প্রক্রিয়া শেষ হবে ২১ জুলাই। তবে জুলাই মাসের প্রথম সপ্তাহেই ক্লাস শুরু হয়ে যাবে।
ফলাফল জানা যাবে www.xiclassadmission.gov.bd এই ঠিকানায়।







