জাতিসংঘের কঠোর সমালোচনার মুখে মানব পাচার রোধে অবশেষে আলোচনায় বসতে যাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড।
বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের ওই বৈঠক হবে বলে রয়টার্স জানিয়েছে।
দেশগুলোতে আশ্রয়প্রার্থী মরণাপন্ন অভিবাসীদের উদ্ধারে অনাগ্রহকে খারাপ ইঙ্গিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএইচসিআরের মুখপাত্র ভিভিয়ান তান।
আন্তর্জাতিক সমালোচনার মধ্যেই সাগরে ভাসমান আর কোনো বাংলাদেশি বা মিয়ানমারের রোহিঙ্গা অবৈধ অভিবাসীকে উদ্ধার না করতে জেলেদের ইন্দোনেশিয়া নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
গত সপ্তাহে দেশটির আচেহ প্রদেশে যে দেড় হাজার মানুষ স্থানীয়দের আশ্রয় পেয়েছে তারাও খাদ্য সঙ্কটে রয়েছে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।






