চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাফ এ যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘অবলম্বন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

১৭তম হংকং-এশিয়া ফিল্ম ফাইন্যান্সিং ফোরাম (হাফ) এর জন্য নির্বাচিত ২৩টি ছবির মধ্যে স্থান করে নিয়েছে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র অবলম্বন। আবিদ হোসেন খান পরিচালিত সরকারি অনুদানে নির্মিত ছবিটির প্রযোজনা করেছেন রুবাইয়াত হোসেন এবং আদনান ইমতিয়াজ আহমেদ। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজ।

১৮ থেকে ২০ মার্চ হংকংয়ের কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে হংকং-এশিয়া ফিল্ম ফাইন্যান্সিং ফোরাম (হাফ) এর ১৭তম আসর। উল্লেখ্য ২০১৭ সালে এই ফোরামে নির্বাচিত হয় বাংলাদেশি নির্মাতা রুবাইয়াত হোসেনের মেড ইন বাংলাদেশ ছবিটি।

এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিল্ম ফাইন্যান্সিং প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি হাফ। চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, ব্যাংকার, পরিবেশক এবং ক্রেতাদের সাথে দেখা করার অন্যতম প্ল্যাটফর্ম এই হাফ। বাংলাদেশ, চীন, হংকং, তাইওয়ান, ইরান, জাপান, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, ফিলিপাইন এবং দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার ১০ দেশের ৩৫০টি ছবির প্রকল্প থেকে এই বছরের সংক্ষিপ্ত তালিকায় স্থান পায় ২৩টি ছবি। যার মধ্যে অবলম্বন একটি।

বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা শরণার্থীদেরকে উপজীব্য করে গত বছর আগস্ট মাসের শেষে ছবিটির কাজ আরম্ভ হয়। ২০১৭ সালের ২৫ আগস্ট মায়ানমারের সামরিক বাহিনীর দ্বারা শুরু হওয়া গণহত্যা থেকে পরিত্রাণ পেতে প্রায় সাত লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নেয়। ২৬ তারিখেই পরিচালক আবিদ হোসেন খান সেখানে চলে যান এবং গবেষণার পাশাপাশি সীমান্ত পার হয়ে আসা কয়েকটি পরিবারকে অনুসরণ করতে থাকেন। এদেরই একটি পরিবারকে কেন্দ্র করে নির্মিত ‘অবলম্বন’।

রোহিঙ্গা হিসাবে পরিচিত মিয়ানমারের সংখ্যালঘু মুসলমান নাগরিকদের উপর তাদের সরকার, সামরিক বাহিনী ও বৌদ্ধ চরমপন্থিদের পর্যায়ক্রমিক সহিংসতা ও নির্যাতনের হাত থেকে বাঁচতে সম্প্রতি প্রায় সাড়ে ছয় লাখ ভাগ্যহত মানুষ বাংলাদেশে প্রবেশ করে এবং ১৯৭৮ সাল থেকে বিভিন্ন সময়ে আরও প্রায় পাঁচ লক্ষ মানুষ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়। নিজের শেষ অবলম্বনটুকুও ফেলে আসা বলপূর্বক বাস্তুচ্যুত এই দেশান্তরি উদ্বাস্তু মানুষগুলো জীবন ও সম্ভ্রম বাঁচাতে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়ে নতুন করে অবলম্বন খোঁজে। তাদের আশা-নিরাশা আর নিজের দেশে নির্যাতিত হওয়ার গভীর সংবেদনশীল উপস্থাপনই ‘অবলম্বন’।

নবীন পরিচালক আবিদ হোসেন খান এর আগে খানা টকিজ থেকে ‘সিদ্ধার্থ অনুসৃত ২০টি চলমান দৃশ্য’ নামক একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন যেটি ব্রাজিলের রিও ডি জানেইরো কুর্তা সিনেমা উৎসবে প্রদর্শিত হয়। ‘অবলম্বন’ এই পরিচালকের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

ট্যাগ: রুবাইয়াত হোসেনলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২১ আগস্ট: দণ্ডপ্রাপ্ত দুই আইজিপিকে জামিন দিয়েছেন হাইকোর্ট

পরবর্তী

অবশেষে সেঞ্চুরি দেখল বিপিএল

পরবর্তী

অবশেষে সেঞ্চুরি দেখল বিপিএল

নাচ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন তানজিল আলম

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT