চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবনমন ঠেকাতে খেলোয়াড়দের দেহে করোনা সংক্রমণ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২২ পূর্বাহ্ণ ২৫, মে ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

রীতিমত আঁতকে ওঠার বিষয়, করোনার সংক্রমণ থেকে বাঁচতে যেখানে দেশে দেশে লকডাউন চলছে, সবাইকে গৃহবন্দি থাকতে হচ্ছে, সেখানে কিনা ইংলিশ ক্লাব ওয়াটফোর্ড ইচ্ছা করেই খেলোয়াড়-কোচিং স্টাফদের দেহে করোনা জীবাণু ঢুকিয়ে দিচ্ছে! যাতে ইংলিশ প্রিমিয়ার লিগে অবনমন থেকে বাঁচা যায়! এমন দাবি আবার দলটির ডিফেন্ডার ক্রিস্টিয়ান কাবাসেলে।

কাবাসেলের বক্তব্য ভয় পাওয়ার মতো হলেও আসলে পুরো বিষয়টা কৌতুক, তবে শ্লেষ মেশানো। কেনো ওয়াটফোর্ড খারাপ খেলছে, একজনের এমন প্রশ্নের জবাবে এই উত্তর দিয়েছেন কাবাসেলে।

২০১৯-২০ মৌসুমে বেশ করুণ অবস্থা ওয়াটফোর্ডের। রীতিমত অবনমন অঞ্চলে অবস্থান দলটির। করোনাভাইরাসের কারণে দুই মাস বন্ধ থাকার পর আবারও যখন ফেরার অপেক্ষায় প্রিমিয়ার লিগ, তখন দলটিতে আবারও করোনার হানা। দুই খেলোয়াড়সহ ক্লাবটির মোট চারজন কোভিড-১৯ ভাইরাসে পজিটিভ।

ক্লাবের সবশেষ অবস্থা টুইটারে জানানো মাত্র বেশ সমালোচনা হয়েছে ওয়াটফোর্ডকে নিয়ে। একজন লিখেছেন, ‘আমি এবিষয়ে কিছু লিখতে চাই না। তবে তারা পরিস্থিতি যেভাবে ঘোলাটে করছে তা জঘন্য। অবনমন ঠেকাতে তারা যে কৌশল নিয়েছে তা বোঝাই যাচ্ছে। আমি ওয়াটফোর্ডের সমর্থক হলেও লজ্জিত বোধ করতাম।’

টুইটারে সেই ব্যক্তির ইঙ্গিত ইচ্ছে করেই ক্লাবের খেলোয়াড়দের করোনায় সংক্রমিত করছে ওয়াটফোর্ড, যেন অবনমন থেকে বাঁচা যায়। সেই টুইটের পাল্টা জবাবে কাবাসেলে লিখেছেন, ‘আচ্ছা আমাদের কৌশল খোলাসা করছি আপনার কাছে, আমরা প্রতি সপ্তাহে একবার করে কোভিড-১৯ ভাইরাসের জীবাণু ইনজেক্ট করি আমাদের দেহে। কারা কারা এই ইনজেকশন নিতে চান তা ড্রয়ের মাধ্যমে ঠিক করা হয়, যাতে আমাদের আর অবনমনে পড়তে না হয়!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএল-২০২০ইংলিশ প্রিমিয়ার লিগওয়াটফোর্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT