রাজনীতি

অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী জনসভায় বক্তব্য দিচ্ছেন, কালো পাঞ্জাবি ও সাদা শার্ট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য প্রতিমন্ত্রী জনসভায় বক্তব্য দিচ্ছেন, পেছনে দর্শক ও ক্যামেরার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও সাহসী পদক্ষেপে সকল প্রতিবন্ধকতা কাটিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় অধিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উঁচু করে কথা বলতে শিখেছে- এই দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ। এই দেশ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান।

শনিবার সকালে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে অনুষ্ঠিত জামালপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেকমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…