চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে ধোনি-কোহলি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ০৯, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আসন্ন বিশ্বকাপে ‘অপ্রতিদ্বন্দ্বী’ হয়ে উঠবে বিরাট কোহলি-মহেন্দ্র সিং ধোনি জুটি, এমনই ভবিষ্যদ্বাণী করেছেন ভারতের হয়ে প্রথম বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিল দেব।

তার সোজা কথা, ‘তারুণ্য ও অভিজ্ঞতার দুর্দান্ত কম্বিনেশন রয়েছে এবারের ভারতীয় স্কোয়াডে। ভারতের ক্রিকেটাররা অন্য যেকোনো দলের চেয়ে বেশি অভিজ্ঞ। দলে ভারসাম্য খুব ভালো। চারজন পেসার, তিনজন স্পিনারের সঙ্গে আবার কোহলি এবং ধোনি থাকছে।’

ধোনি-কোহলিকেই দলের আসল শক্তি বলে মনে করছেন কপিল। বলেছেন, ‘ভারতের হয়ে ধোনি, কোহলির অনেক অবদান রয়েছে। এক কথায়, তারা অপ্রতিদ্বন্দ্বী।’

১৫ জনের স্কোয়াডে ভারতের চার পেসার নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত কপিল। তার মনে হচ্ছে, ইংল্যান্ডের কন্ডিশনে সাফল্য পাওয়ার ক্ষমতা আছে ভারতের বোলারদের। কপিলের কথায়, ‘আমাদের চার জন পেসারই দারুণ। আমার মতে, ইংলিশ কন্ডিশনে পেসাররা বল সুইং করানোর সুবিধা পাবে। তার উপর সামি, বুমরাহর মতো পেসাররা ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতিতে বোলিং করতে পারে। তাদের হাতে একই সঙ্গে পেস, সুইং দুটোই আছে।’

ভারতের পাশাপাশি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ সেমিফাইনালে দেখতে পাচ্ছেন কপিল। তবে সেমিফাইনালের পর লড়াই নিয়ে নিশ্চিত করে কিছু বলছেন না। কপিলের বক্তব্য, ‘ভারত নিশ্চিতভাবেই শেষ চার দলের মধ্যে থাকবে। তার পরের লড়াইটা সত্যিকারের কঠিন। সেমিফাইনাল থেকে অনেক ফ্যাক্টর কাজ করে। ভাগ্য প্রয়োজন। তার সঙ্গে ব্যক্তিগত ও দলীয় পারফরম্যান্স, সব ঠিকঠাক হলেই একটা দল এগোবে।’

নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ এবারের বিশ্বকাপে সারপ্রাইজ প্যাকেজ হয়ে উঠতে পারে বলে মন্তব্য ভারতীয় কিংবদন্তির।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কপিল দেববিশ্বকাপ-২০১৯ভারতীয় ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জুন ৮, ২০২৬

বিজেপির সঙ্গে তৃণমূলের ১০ বিদ্রোহী এমপির গোপন বৈঠক

জুন ৮, ২০২৬

পরিচালক হয়ে একদিনের মাথায় বিসিবি থেকে পদত্যাগ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে অপরাধ পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ৮, ২০২৬

বিশ্বকাপের বিলিয়ন ডলারের জার্সি বাণিজ্যে কেন নেই বাংলাদেশ?

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT