তথ্যপ্রযুক্তি

অপোর সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন রিয়েলমি ওয়ান

অপোর সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন রিয়েলমি ওয়ান

চীনা স্মার্টফোন তৈরি প্রতিষ্ঠান অপোর সুনাম রয়েছে সারা বিশ্বেই। বিশেষ করে এশিয়ার বাজারে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে অপো ব্র্যান্ডের।

অপো তাদের স্মার্টফোনগুলোর পারফরমেন্সের পাশাপাশি ক্যামেরার দিকে একটু বেশি মনোযোগী হয়ে থাকে। তাই তাদের ব্র্যান্ডের ট্যাগও বটে ‘সেলফিএক্সপার্ট’।

সম্প্রতি অপো চালুকরেছে তাদের নতুন সাব-ব্র্যান্ড রিয়েলমি। এই ব্র্যান্ডের নতুন ফোন রিয়েলমি ওয়ান চীন ও ভারতের বাজারে অবমুক্ত করা হয়েছে।

অপো রিয়েলমি ওয়ান ডিভাইসটির মূল আকর্ষণ এর দুর্দান্ত পারফরমেন্স, সাশ্রয়ী মূল্য ও অসাধারণ ডিজাইন। তাছাড়া অপো রিয়েলমি স্মার্টফোনে রয়েছে ৬.০ ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে।

বর্তমানের ট্রেন্ড ১৮:৯ অ্যাসপেক্টরেশিও, যার রেজুলেশন ১০৮০x২১৬০ পিক্সেলস। রিয়েলমি ওয়ান হ্যান্ডসেটটি পাওয়া যাবে তিনটি ভিন্ন ভিন্ন ভেরিয়েন্টে।

তারমধ্যে ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ, ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ; উভয় ফোনেই থাকবে মিডিয়াটেক এমটি-৬৭৭১ প্রসেসর।

এছাড়া ৬ জিবি র‌্যাব ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সম্পন্ন ভেরিয়েন্টে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন-৬৩৬ শক্তিশালী প্রসেসর। এক্সটার্নাল মেমোরিকার্ড ব্যবহার করা যাবে ২৫৬ জিবি পর্যন্ত।

 

বিষয়:অপো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…