চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অপু বিশ্বাস বাংলা চলচ্চিত্রের রাণী’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ৩০, মে ২০১৭
তারকাকথন
A A
অপু বিশ্বাস ও পরীমনি

অপু বিশ্বাস ও পরীমনি

দুই বছর পর চলচ্চিত্রে ফিরে এসেছেন অপু বিশ্বাস। এর মধ্যে ঘটে গেছে অনেক কিছু। সব কিছু পেছনে ফেলে ফিরছেন তিনি। ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ ছবিটি। দীর্ঘ বিরতি শেষে চলচ্চিত্রে ফিরে আসায় স্বাগত জানিয়েছেন পরী​মনি। অপুর এই দৃঢ় মনোবলের ভূয়সী প্রশংসা করেছেন। আজ মঙ্গলবার তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন—

‘অপু বিশ্বাস, বাংলা চলচ্চিত্রের রাণী। তোমায় নিয়ে সাজিয়ে গুছিয়ে লেখার পথ অজানা আমার দি’ভাই! তোমার সৃজনশীল পথ চলা, আমার এক বড় অনুপ্রেরণা। তোমার স্বচ্ছ বিচরণ, আমার জোড়ালো মনোবল। আর তোমার কোমল স্নেহময় হৃদয়, শত নারীর অস্তিত্বের দর্পণ।

এক সকালে তুমি এসেছিলে বাংলার চলচ্চিত্র জগতে। সেই থেকে তোমার এই জগতে সোনালী সকালটাই বিদ্যমান। বিরতিহীন বাণিজ্যসফল আর রুচিশীল একের পর এক ছায়াছবি উপহার দিয়েছ আমাদের। সিনেমাপ্রেমীদের জন্য তোমার সব থেকে বড় উপহারটা ছিল একটা সুন্দর পরিপূর্ণ জুটি। শাকিব খান-অপু বিশ্বাস।

আমি ‘রাজনীতি’সহ ঈদের প্রতিটি ছবির টিজার দেখেছি। আর দেখার পর আমি একজন দর্শক হিসেবে সপরিবারে ‘রাজনীতি’ দেখব বলে ঠিক করলাম। সেই সাথে একজন অভিনেত্রী হিসেবে আমি আমার সকল শুভাকাঙ্খী বন্ধু আর ভক্ত ও অনুসারীদেরও আহ্বান জানাই ‘রাজনীতি’ দেখুন দলেবলে।’

ছবি: সংগৃহীত

পরীমনির পোস্ট

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসপরীমনি
শেয়ারTweetPin

সর্বশেষ

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

জুন ৩০, ২০২৬

পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যালস কারখানায় আগুন, আহত অন্তত ২০

জুন ৩০, ২০২৬

পদ্মা সেতু থেকে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা টোল আদায়

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

জুন ৩০, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে তৃতীয়দিনের মতো সংঘর্ষ, আহত ২০

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT