চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অপারেশন হিট ব্যাক’ সাময়িক স্থগিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৯ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

মৌলভীবাজারের নাসিরপুরের জঙ্গি আস্তানায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও বিশেষ বাহিনী সোয়াটের ‘অপারেশন হিট ব্যাক’ সাময়িক স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান।

সেখানে টানা চার ঘণ্টা অভিযান চলার পর এ ঘোষণা এলো। এর আগে সেখানে ‍বৃষ্টির মধ্যে থেমে থেমে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যায়। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাসিরপুর গ্রামের ওই জঙ্গি আস্তানার দিকে অগ্রসর হতে শুরু করেন সোয়াট সদস্যরা।

এ বাড়ির প্রায় ২০ কি.মি. দূরত্বে থাকা বড়হাট এলাকার অরেকটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে এখনও ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Banglabid

অপারেশন শুরুর আগে নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানা থেকে শক্তিশালী কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। সেখানে সোয়াত সদস্য ছাড়াও ঢাকার কাউন্টার টেররিজম ইউনিটসহ মৌলভীবাজারের আশপাশের জেলা এবং সিলেট রেঞ্জের বিপুল পরিমাণ পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার ভোর রাত থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় একটি বাড়ি এবং খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামে আরও একটি বাড়ি ঘিরে রাখে আইন শৃঙ্খলা বাহিনী। দুটি আস্তানাতেই বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক আছে বলে তাদের ধারণা।

বিকাল পৌনে ৫টার দিকে সোয়াট টিমের সদস্যরা নাসিরপুরে পৌঁছান। এরই মধ্যে ওই দুই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার দুপুর থেকে আস্তানা দুটির ২ কিলোমিটার এলাকার জন্য এই আদেশ কার্যকর আছে।

Reneta

এরআগে সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে দু’টি জঙ্গি আস্তানায় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। সকাল সাড়ে ১০টার দিকে বড়হাটের ‍আস্তানার ভেতরে বিকট শব্দে তিনটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।

তবে দু’টি বাড়ির মালিকই লন্ডনপ্রবাসী সাইফুল রহমান। তিনি সপরিবারে লন্ডনে থাকেন। সাইফুলের বাড়ি দু’টি দেখভাল করেন আতিক নামে তার এক আত্মীয়। স্থানীয় জনতাকে নিরাপদ রাখার জন্য এলাকায় মাইকিং করেছে পুলিশ।

বিকালে নাসিরপুরের ওই বাড়ির কাছে সিটি করপোরেশনের গাড়ি, অ্যাম্বুলেন্স, মই, জেনারেটরসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যেতে দেখা যায়।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এই অভিযানের জন্য সোয়াটই ‘যথেষ্ট’ বলে তিনি মনে করছেন। তবে প্রয়োজন হলে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হবে।

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপারেশন হিট ব্যাকজঙ্গি বিরোধী অভিযানসিলেটে জঙ্গি অভিযান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলিয়ার্দো দে লা এসপ্রিয়েলা (আল জাজিরা)।

ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়া: ট্রাম্পের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ

আগস্ট ১৬, ২০২৬

মিরাজ ৫, হাসানের ৩ উইকেট, ৫৭ করলেই ইতিহাস লিখবে বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে রাজনীতিতে সক্রিয় নারীদের পরিবার ও ক্যারিয়ার সামলানো নিয়ে নতুন আলোচনা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফুল দেওয়ার প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দলীয় কার্যালয়ে পাওয়া গেল তৃণমূলের প্রবীণ নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT