মাল্টিমিডিয়া

অপারেশন সার্চলাইট: বাঙালি জাতিসত্তাকে নিশ্চিহ্ন করার নীলনকশা

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

১৯৭১ সালের মার্চ মাসের শুরু থেকেই পাল্টে যায় গোটা বাংলাদেশের চিত্র। জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়ে বাঙালিরা। ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের পর পাকিস্তানি সামরিক জান্তা যেন আরো ফুঁসে ওঠে। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত। শুরু হলো বাঙালি জাতিসত্তাকে নিশ্চিহ্ন করার জন্য এক পরিকল্পিত সামরিক অভিযান, যার নাম অপারেশন সার্চলাইট। একই সঙ্গে সূচনা হয় বাঙালির অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ।

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…