চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপহৃত হওয়ার ভয়ানক অভিজ্ঞতা জানালেন ডাফি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২০
বিনোদন
A A

গ্র্যামি-পুরস্কার জয়ী গায়িকা ডাফি সোশ্যাল মিডিয়ায় জানালেন তার জীবনের এক ভয়ানক অধ্যায়ের কথা। ভক্তদের কাছে তিনি প্রকাশ করেছেন কীভাবে তিনি অপহরণ ও ধর্ষণের শিকার হন।

ভ্যারিফায়েড ইনস্টাগ্রাম পেজে ডাফি জানান, দিনটি ছিল তার জন্মদিন। রেস্তোঁরায় মাদক সেবন করিয়ে মাতাল করা হয় তাকে। এরপর চার সপ্তাহ তাকে মাদক সেবন করানো হয়। নেশাগ্রস্ত অবস্থায় তাকে অন্য একটি দেশে নেয়া হয়। বিমান ভ্রমণ ও গাড়িতে চড়ার সময়ের কথা তার কিছুই মনে নেই। বিদেশে তাকে একটি হোটেল কক্ষে বন্দী করে রাখা হয়। সেখানে তিনি ধর্ষণের শিকার হন।

ডাফি জানিয়েছেন, অপহরণকারীর সাথেই তিনি ফিরে আসেন। সেই ব্যক্তি তাকে হত্যার হুমকি দিয়েছিল। তাই প্রথমে পুলিশের কাছেও যেতে ভয় পেয়েছিলেন তিনি। কিন্তু পরে সাহস সঞ্চয় করে এক নারী পুলিশ অফিসারের কাছে সব জানান তিনি।

তিনি বলেন, প্রচণ্ড মানসিক চাপের কারণে আত্মহত্যার ঝুঁকি ছিল তার। এই ঘটনার পর ১০ বছর পুরোপুরি একা ছিলেন তিনি। তবে এখন মানসিক ধকল কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। শিগগির কাজে ফেরার ইচ্ছাও আছে তার।

২০১০ সালে প্রকাশিত হয় ডাফির অ্যালবাম ‘এন্ডলেসলি’। এরপর আর কোনো গান করেননি তিনি। ডাফির দুইটি বিখ্যাত একক অ্যালবাম হচ্ছে- রকফেরি (২০০৭) ও মার্সি (২০০৮)। -বিবিসি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপহরণডাফিধর্ষণলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারি রব ডাইপেরিঙ্কের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ৪ লাখ শিশুর জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, নিহত ৫৪

জুলাই ১৩, ২০২৬

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT