চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অপহৃতদের’ খুঁজে না পাওয়া ব্যর্থতা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আরেফিন তানজীবআরেফিন তানজীব
২:০০ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৭
অপরাধ
A A

‘অপহৃত’ ব্যক্তিদের খুঁজে না পাওয়াটা ব্যর্থতা নয় মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘আমাদেরকে সময় দিতে হবে। অপেক্ষা করতে হবে। আমরা অবশ্যই তাদের খুঁজে বের করবো। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।’

রোববার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের কনভেনশন হলে নৌ-পুলিশের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুবাশ্বার হাসান সিজার নিখোঁজ হন। তার সন্ধান দাবিতে বিভিন্ন রকম কর্মসূচি চলছে রাজধানীতে।

এ সংক্রান্ত ওই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপহৃতদের খুঁজে না পাওয়াটা ব্যর্থতা নয়। আমাদের একটু সময় দিতে হবে। আমরা অবশ্যই তাদের ফিরে পাবো। তাদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে বাংলাদেশ পুলিশের কলবর বৃদ্ধি ও নদী পথে অধিকতর নিরাপত্তার জন্য নৌ পুলিশ গঠন করে।

আমাদের সব সভ্যতা নদীর পাড়েই ছিল জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: নদীমাতৃক বাংলাদেশ আবারও সচল হবে, নৌ পুলিশ নদী পথগুলো নিরাপদ করতে কাজ করবে। যেখানে যা প্রয়োজন তারা তাই করবে বলে আমার বিশ্বাস।

Reneta

নৌ পুলিশের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের নদীপথগুলোকে নিরাপদ রাখতে নৌ পুলিশ ও কোষ্টগার্ডকে আরো শক্তিশালী করতে আমরা কাজ করছি।

বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটি, নৌবাহিনী, কোষ্টগার্ড এসবের সঙ্গে সমন্বয় করে নৌ পুলিশকে কাজ করার জন্য আহ্বান করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, দেশের নদী পথগুলো সুরক্ষিত রাখতে আমাদের নৌ পুলিশ কাজ করবে। নৌ পথে শুধু টহল দিলেই হবে না, জননিরাপত্তার জন্য নৌ পুলিশকে কাজ করতে হবে।

নদীতে ঝাটকা নিধনের বিরুদ্ধে নৌ পুলিশের গুরুত্বপূর্ণ ভুমিকার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নদীতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে নৌ পুলিশ খুব ভালো ভুমিকা রেখেছে।

এবছর নদীতে ঝাটকা নিধন বন্ধ ও মা ইলিশ সংরক্ষণের জন্য কৃতি পুলিশ সদস্যদের সম্মাননা দেওয়া হয়।

নৌ পুলিশের প্রধান ডিআইজি শেখ মারুফ হাসানের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্বরাষ্ট মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, বীর বিক্রম মাহবুবুদ্দিন আহমেদ, লেখক ও কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদসহ অন্যান্যরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপহরণআসাদুজ্জামান খান কামালনিখোঁজস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিটি মানুষের কথা চিন্তা করে আগামী বাজেট দেয়া হবে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

জুন ৩, ২০২৬

গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

জুন ৩, ২০২৬

জন্মদিনের আনন্দ ভাগাভাগি করলেন চঞ্চল চৌধুরী

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন

জুন ৩, ২০২৬

ফাইনালে উঠলেও সাবধানী বাংলাদেশ, বলছেন অধিনায়ক মারিয়া

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT