চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ ঘণ্টার মধ্যে অপহৃত শিশুকে মায়ের কোলে ফেরালো পুলিশ

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৩:৫২ অপরাহ্ন ১০, সেপ্টেম্বর ২০১৭
অপরাধ
A A

আড়াই বছরের শিশু হাসিব অপহরণের ১৫ ঘণ্টার মধ্যে তাকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের একটি বিশেষ টিম শনিবার দুপুর থেকে ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে নারায়নগঞ্জের ফল পট্টির রেল লাইনের বস্তি থেকে অপহৃত শিশু হাসিবকে উদ্ধার করে অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে।

এর আগে শনিবার সকালে হাসিব স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে হারিয়ে গেলে তার মা হাসিনা বেগম কোতয়ালী থানায় মামলা করে।

গ্রেফতারকৃতরা হলেন মো. আনোয়ার হোসেন, অহিদা বেগম ওরফে কুট্টি ও মো. শাহিন।

রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মেদ ইব্রাহীম খান।

তিনি বলেন, আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় লালবাগ বিভাগের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে মাত্র ১৫ ঘণ্টার মধ্যে শিশু হাসিবকে মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরেছে।

তিনি জানান, শনিবার সকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে দুই বাচ্চা হাসিব ও লামিয়াকে নিয়ে চিকিৎসার জন্য আসার পর চিকিৎসা শেষে দুই বাচ্চা রেখে ওষুধ কিনে ফিরে আসলে হাসিনা তার দুই বাচ্চাকে খুঁজে পাচ্ছিলেন না। পরে হাসপাতালের মর্গের সামনে থেকে কন্যা লামিয়া (১১) কে ফিরে পেলেও ছেলে হাসিবকে পাচ্ছিল না। লামিয়া জানায়, কেউ একজন তার মায়ের মোবাইল নাম্বার নিয়ে যায় আর বলে হাসিবকে মায়ের কাছে নিয়ে যাচ্ছে।

Reneta

শিশু হাসিব অপহরণের উদ্দেশ্য কী ছিল জানতে চাইলে মোহাম্মেদ ইব্রাহীম খান বলেন, মূলত টাকার উদ্দেশ্য হাসিবকে অপহরণ করা হয়। হাসিবের মায়ের ফোনে দুই লক্ষ টাকা মুক্তিপণও দাবী করা হয়। হাসিবকে যে অপহরণকারী অপহরণ করে সেই আনোয়ার মূলত সিএনজি ড্রাইভার।

‘হাসিবের বাবা সিঙ্গাপুর প্রবাসী। আনোয়ারের সিএনজিতে করে সব সময়ই বিভিন্ন জায়গায় যাতায়াত করত হাসিবের মা।’

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার আরও বলেন, আনোয়ার পূর্ব পরিকল্পনার মাধ্যমেই হাসিবকে অপহরণ করে। কারণ অপহরণের দিন আনোয়ারের সিএনজি করে নারায়ণগঞ্জ থেকে সলিমুল্লাহ মেডিকেলে আসেনি হাসিনা বেগম। অপহরণ করে আনোয়ার নারায়ণগঞ্জে তার এক আত্মীয় বাসায় লুকিয়ে রেখে মুক্তিপণ দাবী করে।

গ্রেফতারকৃত অপর দুই আসামী সম্পর্কে তিনি বলেন, অপর দুই আসামী অহিদা আনোয়ারের স্ত্রী আর শাহিন আনোয়ারের পালক সন্তান। মূলত অপহরণের পর হাসিবকে ওই বাসায় আটকে রাখতে তারা সহযোগিতা করে এবং আশ্রয় দেয়।

Jui  Banner Campaign
ট্যাগ: শিশু অপহরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে কী ইঙ্গিত করলেন মেঘনা আলম!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আমি যুক্তরাজ্যে ফিরে যাচ্ছি না: তাসনিম জারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জামানত হারিয়ে দিশেহারা মাহমুদুর রহমান মান্না

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আমার পাঁচ লাখ ভোটারই এমপি হয়েছে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

কত ভোট পেলেন মেঘনা আলম!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT