চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরিবর্তিত একাদশ নিয়ে সিরিজ জয়ের মিশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একাদশে আসেনি কোনো পরিবর্তন। প্রথম ও দ্বিতীয় ওয়ানডের একাদশ অপরিবর্তিত রেখেই নেমেছে টাইগাররা।

ওয়ানডে সিরিজ জিতে গায়ানা থেকে সেন্ট কিটসে পা রাখার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। শেষ ম্যাচে তীরে এসে তরী না ডুবলে ওয়ার্নার পার্কে সিরিজের তৃতীয় ওয়ানডে হয়ে যেত নিয়মরক্ষার বা হোয়াইটওয়াশের মিশন! টাইগার ব্যাটসম্যানরা শেষে ভজঘট পাকানোয় শনিবারের ম্যাচেই হতে যাচ্ছে সিরিজের নিষ্পত্তি। যারা জিতবে তাদের হাতেই উঠবে তিন ম্যাচ সিরিজের শিরোপা।

টেস্ট সিরিজে অসহায় আত্মসমর্পণে হোয়াইটওয়াশ হয়ে বাংলাদেশ দল যে সমালোচনার তীরেবিদ্ধ হয়েছিল। ওয়ানডে সিরিজ জিতলে কিছুটা হলেও মুখরক্ষা হবে সাকিব-তামিম-মুশফিকদের। গায়ানার উইকেটে স্পিনাররা সহায়তা পেয়েছেন। সাকিব আল হাসানের আশা সেন্ট কিটসের উইকেটেও পাওয়া যাবে তেমন টার্ন।

বিদেশের মাটিতে বাংলাদেশের সবশেষ সিরিজ জয় ৯ বছর আগে। ২০০৯ সালের আগস্টে জিম্বাবুয়ের সফরে ৪-১এ সিরিজ জেতে বাংলাদেশ। ৯ বছর পর দেশের বাইরে আরেকটি সিরিজ জয়ের হাতছানি মাশরাফী বিন মোর্ত্তজার দলের সামনে।

ওয়ার্নার পার্কে বাংলাদেশ সবশেষ ম্যাচ খেলেছিল ২০১৪ সালের আগস্টে। হোয়াইটওয়াশ হওয়া সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দিনেশ রামদিন ও ড্যারেন ব্রাভোর সেঞ্চুরিতে ৩৩৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৫০ ওভার খেলেও ২৪৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

টাইগারদের বিপক্ষে জয়ের পাল্লা অনেকটা ভারী ক্যারিবীয়দের। মুখোমুখি ৩০টি ওয়ানডে ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় মাত্র ৮টি। ২০বারই দেখতে হয়েছে হারের মুখ। বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে দুটি ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ১২ ম্যাচের মধ্যে চারটি জয় সফরকারীদের। হার আট ম্যাচে।

বাংলাদেশ একাদশ: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

টানেলেই হলুদ কার্ড দেখলেন ওজিল!

পরবর্তী

প্রিন্স জর্জকে হত্যাচেষ্টাকারী হামলার শিকার

পরবর্তী

প্রিন্স জর্জকে হত্যাচেষ্টাকারী হামলার শিকার

মিউজিক প্রোডাকশন নিয়ে ফিরলেন সুমি

সর্বশেষ

ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

আগস্ট ২৫, ২০২৬

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণায় চীনের কড়া হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT