বাংলাদেশ

‘অপমানে’ ছাত্রীর আত্মহত্যার ঘটনায় ৪ শিক্ষকের বিরুদ্ধে মামলা

‘অপমানে’ ছাত্রীর আত্মহত্যার ঘটনায় ৪ শিক্ষকের বিরুদ্ধে মামলা

চাঁদপুর সদরের বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সাথী শিক্ষকদের অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে বলে অভিযোগ এনে ৪ শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন তার বাবা।

চাঁদপুর মডেল থানায় করা মামলায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দিন মজুমদার, শিক্ষক ফাতেমা আক্তার, জাহাঙ্গীর এবং জাকির হোসেনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সাথী আক্তারকে বিদ্যালয়ের বকেয়া টাকার জন্য শিক্ষকরা রোববার দুপুরে দীর্ঘ সময় স্কুলের মাঠে রোদে দাঁড় করিয়ে রেখে শাস্তি দেন। সোমবার নিজের ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে সাথী।

ময়নাতদন্ত শেষে মঙ্গলবার তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। অভিযুক্ত শিক্ষকরা সবাই পলাতক রয়েছে।

বিষয়:আত্মহত্যা শিক্ষার্থীর আত্মহত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…