চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্য ছবি ধোপে টিকবে না: আত্মবিশ্বাসী শাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A
ছবি: রিয়াজ আহমেদ

ছবি: রিয়াজ আহমেদ

টানা শুটিংয়ের মাধ্যমে শেষ হচ্ছে জনপ্রিয় তারকা শাকিব খানের ‘নবাব এলএলবি’ ছবির কাজ। প্রতিদিন সকাল থেকে রাত ১১ টা পর্যন্ত চলে এ ছবির শুটিং। অনন্য মামুনের পরিচালনায় নতুন এ ছবিতে কাজ করে শাকিব খান সন্তুষ্ট হয়েছেন।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে আত্মবিশ্বাসী শাকিব বলেন, সমসাময়িক অন্য কোনো ছবিই ‘নবাব এলএলবি’র কাছে ধোপে টিকবে না! শুরু থেকে আমিসহ অন্য শিল্পীরা, পরিচালক, ডিওপি, আর্ট ডিরেক্টর প্রত্যেকেই পুরো মনোযোগ দিয়ে কাজ করেছি। এই সংকটকালীন যেভাবে কাজ হয়েছে তাতে আগের নবাবের চেয়ে কোনো অংশে কম বলা যাবে না।

এদিকে, ‘নবাব এলএলবি’ ছবির গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে আদালত। এর সেট তৈরিতেও নতুনত্ব থাকছে বলে জানান শাকিব। ওই অংশের কাজ শেষে দুদিন আগে মাহিয়া মাহির সঙ্গে রোমান্টিক দৃশ্যের ধারণ সম্পন্ন হয়েছে। ছবির এ অংশও শাকিবের মনঃপূত হয়েছে।

ঢাকাই ছবির ‘কিং খান’ বলেন, দুটো রোমান্টিক দৃশ্য এতো চমৎকার হয়েছে বলে বোঝাতে পারবো না। আর অক্টোবরের প্রথম সপ্তাহে মালদ্বীপে যাচ্ছি গানের শুটিংয়ে। সেখানে গানগুলো করলে আরও চমৎকার হবে। শুটিং প্রায় শেষ। ওভারঅল কাজ খুব ভালো হয়েছে।

ওটিটি-তে রিলিজের পাশাপাশি আমি চাই ‘নবাব এলএলবি’ সিনেমা হলেও যেন মুক্তি দেয়া হয়।

পরিচালক অনন্য মামুন বলেন, ইউনিটের সকলের সহযোগিতা ও পূর্ণ আন্তরিকতা থাকলে ভালো ছবি করা সম্ভব। যে আমাদের ছবির ‘নবাব’ তিনি তার দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছেন। আর তিনদিন দেশে শুটিং করলেই কাজ শেষ। বাকি গান ও কয়েকটি দৃশ্য মালদ্বীপে করবো। ২৩ অক্টোবরেই ‘নবাব এলএলবি’ মুক্তি পাবে।

Reneta

সেলিব্রেটি প্রোডাকশনের প্রযোজনায় এ ছবিতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া, শাহেদ আলী, এল আর খান সীমান্ত, রাশেদ অপু, আনোয়ার প্রমুখ।

পরিচালক অনন্য মামুন বলেন, আগে অ্যাপে মুক্তি দেব, তারপর পরিস্থিতি বুঝে সিনেমা হলে চালাবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্চিতা স্পর্শিয়াআনোয়ারএল আর খান সীমান্তনবাব এলএলবিমাহিয়া মাহিরাশেদ অপুলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশাকিব খানশাহেদ আলী
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT