চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্যের মতামত কেন সহ্য করতে পারছি না আমরা?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:৫৬ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২২
সম্পাদকীয়
A A

গতকাল শনিবার দিবাগত রাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার আড়াল গ্রামের একটি ঘটনা পুরো দেশকে নাড়া দিয়ে গেল। ফেসবুকে করা এক পোস্টে পক্ষে-বিপক্ষে করা কমেন্টের জেরে দুই দলের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে তিনজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও চারজন। যারা নিহত হয়েছেন তারা সবাই কাপাসিয়া উপজেলার দক্ষিণগাঁও চরপাড়া গ্রামের।

চ্যানেল আই অনলাইন-সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, শীতলক্ষ্যা নদীর এক পারে দক্ষিণগাঁও চরপাড়া গ্রাম। অন্যপাশে নরসিংদীর জেলার এক গ্রামের কোনো এক ব্যক্তি ফেসবুকে ‘বিতর্কিত’ পোস্ট দেন। সেই পোস্টের কমেন্টে দুই গ্রামের মানুষ বিরোধিতায় নামে।তার জেরে দুইপক্ষ বাগ্‌বিতণ্ডা থেকে সংঘর্ষে জড়ান। সেই সময় ছুরিকাঘাতে আহত হয় বেশ কয়েকজন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। যাদের বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে।

দুঃখজনক এই ঘটনার পর তা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। বিশেষ করে ফেসবুকে এমন সামান্য পোস্ট থেকে এত নির্মম এক ঘটনা মানুষকে স্তব্ধ করে দিয়েছে। কোনোভাবেই এমন অসহিষ্ণুতাকে মেনে নিতে পারছেন না অনেকেই। তাদের প্রশ্ন- একটা ফেসবুক পোস্টের কমেন্টে কি এমন মহা অন্যায় হয়েছে, যার জন্য এত বড় হৃদয় বিদারক ঘটনার জন্ম হবে? কোনো পোস্ট নিয়ে তর্ক-বিতর্ক হতেই পারে, এমনকি হাতাহাতি বা মারামারিও হতে পারে। কিন্তু খুনের মতো ঘটনা সবার কাছেই অপ্রত্যাশিত।

তাহলে কি মানুষ দিনে দিনে আরও অসহিষ্ণু হয়ে উঠছে? পর মত সহ্য করার সবটুকু ক্ষমতাও হারিয়ে ফেলছে? এটা তো স্বাভাবিক বিষয়; একজনের ফেসবুকের পোস্টের কোনো বক্তব্য, অন্যজনের পছন্দ নাও হতে পারে। দরকার হলে পাল্টা পোস্টে সেই ব্যক্তির পোস্টের সমালোচনাও করা যেতে পারে। কমেন্ট-পাল্টা কমেন্টে সেই আলোচনা আরও ঋদ্ধ হয়, সম্মৃদ্ধ হয়।কিন্তু তাই বলে এত বড় সহিংসতার জন্ম দিতে হবে?

একটা সহিংস না হলেও ইদানিং এমন ঘটনা বেড়েছে। কারো সাধারণ আলোচনা বা বক্তব্য রাজনৈতিক সুবিধার হাতিয়ার করা হয়েছে।কখনও আবার ধর্মের দোহাই দিয়ে আরেক ধর্মের অনুসারীদের ‍ওপর হামলার ঘটনাও অনেক ঘটে। এমন কি পাড়া বানাম পাড়ায়, গ্রাম বনাম গ্রামেও তুচ্ছ কারণে সহিংসতার খবরও পাওয়া যাচ্ছে। এসবের পেছনে মূল কারণ সহিষ্ণুতার অভাব। অন্যের মতামতকে সম্মান না করায় দিনে দিনে বাড়ছে তা।

আমরা মনে করি, অন্যের মতকে শ্রদ্ধা জানাতে না পারলে এমন দুঃখজনক ঘটনা আরও ঘটতে থাকবে।পর মতে অসহিষ্ণুতা কোনো সমাধান আনবে না।আমাদেরকে সহিষ্ণু হতে হবে। তবেই সমাজে শান্তি-সম্প্রীতি বজায় থাকবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজীপুরদুইপক্ষের সংঘর্ষনরসিংদীফেসবুকফেসবুক পোস্টসংঘর্ষসহিংসতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় বন্যাদুর্গতদের পাশে বিজিবি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ১৩, ২০২৬

একতরফা চুক্তির দিন শেষ: ইরানের স্পিকার

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে’

জুলাই ১৩, ২০২৬

‘ফ্রান্স দলে কোন ফরাসি নেই’— স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর ‘বর্ণবাদী’ মন্তব্যে তোলপাড়

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT