চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্যভুবনের তারকাদের শততম টেস্ট ভাবনা

আরেফিন তানজীবআরেফিন তানজীব
১০:৫৭ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

শততম টেস্টের জন্য মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ দল। মাইলফলকের এই টেস্ট নিয়ে টাইগার জাতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন অঙ্গনের আলোকিত তারকারা।

২০০০ সালে প্রথম টেস্ট খেলে বাংলাদেশ। বুধবার শ্রীলঙ্কার সঙ্গে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামলে শততমের কোটা পূর্ণ হবে বাংলাদেশের।

সময়টা ১৯৯৯ সাল। বাংলাদেশের প্রথম বিশ্বকাপ যাত্রা। ওই সময়ে কিংবদন্তি সংগীত শিল্পী ও সুরকার লাকী আখন্দের অমর-সৃষ্টি সেই ‘হঠাৎ করে বাংলাদেশ, চারিদিকে বাংলাদেশ’ কানে বাজত। সাম্প্রতিক সময়ে লাকী আখন্দ হাসপাতালে গুরুতর অসুস্থ থাকায় তার সঙ্গে চ্যানেল আই অনলাইনের কথা বলা সম্ভব হয়নি।

তবে আরেক সংগীত শিল্পীর গান ১৯৯৯ সালের বিশ্বকাপে বাঙ্গালীর প্রাণে ঝড় তুলেছিল। গুডলাক বাংলাদেশ, গুডলাক… বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা শুভ হোক, কোটি কোটি প্রাণ আজ উদ্বেলিত.. যাত্রা শুভ হোক.. গান দিয়ে আলোচিত হয়েছিলেন সঙ্গীতাঙ্গনের সেরাদের অন্যতম শুভ্র দেব।

চ্যানেল আই অনলাইনকে শুভ্র দেব জানালেন, ‘সত্যিই অসধারণ একটা অনুভূতি। এইতো সেদিন বাংলাদেশ টেস্ট খেলল, ২০০০সালে। ওই সময়ও আমার ক্রিকেট নিয়ে একটা গান ছিল। শততম টেস্টে বাংলাদেশ নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে খেললে জয় ছিনিয়ে আনতে পারবে।’

বাংলাদেশের ক্রিকেটারদের শততম টেস্টে অভিনন্দনও জানান এই ক্রিকেটপ্রেমী সংগীত শিল্পী।

Reneta

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী ইলোরা গহর শততম টেস্ট নিয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

চ্যানেল আই অনলাইনকে তিনি বললেন, ‘স্বাধীনতার মাসে শততম টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ, এটা সত্যিই আমাদের জন্য গর্ব ও আনন্দের বিষয়।’

বাংলাদেশের শততম টেস্টে ফলাফল যাই হোক, সে ব্যাপারে চিন্তা না করে নিজেদের সেরা খেলাটি ছেলেদের খেলে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা পদক বিজয়ী নাঈম গহরের কন্যা ইলোরা গহর আরো বলেন, ‘মুক্তিযোদ্ধারা যেমন দেশের জন্য যুদ্ধ করেছেন, ঠিক তেমনি জাতীয় দলের খেলোয়াড়রা নিজেদের দেশকে ক্রিকেটের মাধ্যমে মেলে ধরছে। এভাবেই বাংলাদেশের ক্রিকেটের জয় হবে।’

প্রযুক্তির উৎকর্ষকে কাজে লাগিয়ে সব সময়ই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করে আসছে সোলায়মান সুখন।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শততম টেস্ট উপলক্ষে ক্রিকেট দলের প্রত্যেক সদস্য, টিম ম্যানেজমেন্ট ও টাইগার সমর্থকদের শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছেন তিনি।

সোলায়মান সুখন চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘আমরা শূন্য থেকে শুরু করেছিলাম। অনেক আলোচনা-সমালোচনা ও সংগ্রাম শেষ করে ১০০তম টেস্ট খেলতে যাচ্ছি। সত্যিই অভূতপূর্ব।’

বাংলাদেশের একজন ক্রিকেট পাগল ফ্যান হিসেবে তিনি শততম টেস্ট নিয়ে উদ্বেলিত। টেস্ট ক্রিকেটের সেঞ্চুরি প্রসঙ্গে বেসরকারী প্রতিষ্ঠান আমরা নেটওয়ার্কের প্রধান বিপণন কর্মকর্তা সোলায়মান সুখন বলেন, ‘খেলা মানে অংশগ্রহণ করা, এখানে হার জিত ড্র পরের ব্যাপার। একশতম টেস্ট খেলতে পারাটা একটা সম্মান ও একটা স্বীকৃতি।’

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশের শততম টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT