চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্তর জ্বালা থেকেই বই লিখেছেন সিনহা: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৬ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

‘নজিরবিহীন পরিস্থিতিতে’ প্রায় এক বছর আগে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার লেখা বই সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অন্তর জ্বালা থেকেই তিনি মনগড়া বই লিখেছেন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পিরোজপুর জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

আগের দিন প্রকাশিত হয় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার লেখা আত্মজীবনীমূলক বই ‘এ ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’।

ওই বই নিয়ে এরই মধ্যে নতুনভাবে নানা আলোচনার জন্ম দিয়েছেন সাবেক প্রধান বিচারপতি। সেখানে তিনি দাবি করেন, হুমকির মুখে তাকে দেশত্যাগে বাধ্য করা হয়। এরপর বিদেশ থেকে পদত্যাগপত্র পাঠাতে বাধ্য হন তিনি।

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তিনি সাবেক হয়ে গেছেন। সাবেক হওয়ার অন্তর জ্বালা আছে। কি পরিস্থিতিতে সাবেক হয়েছেন তা সবাই জানে। বই লিখে মনগড়া কথা বলবেন বিদেশে বসে, সেটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন আছে? ক্ষমতা যখন থাকে না তখন অনেক অন্তর জ্বালা হয়।

‘প্রধান বিচারপতি থাকা অবস্থায় এখন বইতে যা লিখেছেন, তখন বলার সৎ সাহস একজন বিচারপতির কেন ছিলো না? এখন বিদায় নিয়ে কেন পুরানো কথা নতুন করে বলছেন, যা খুশি তাই বলছেন। এটা হয়, এটা হতেই পারে। এ নিয়ে আমরা কোন মন্তব্য করতে চাই না।’

Reneta

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন, তিনি যদি সত্যই বলতেন, তাহলে যখন প্রধান বিচারপতি ছিলেন তখন বললেন না কেন? সত্য কথা দেশের জনগণের মাঝে এসে বললেন না কেন? এখন বিদেশে বসে আপন মনে ভুতুড়ে কথা চাপছেন। এটা আমাদের ও দেশের মানুষের বিশ্বাস করতে হবে? এর যৌক্তিকতা নাই।

‘দলে দলে জনে জনে যে ঐক্যের কথা আসছে। এতে করে কি জনমনে কোন প্রভাব ফেলবে? শেখ হাসিনা ও আওয়ামী লীগের কি জনপ্রিয়তা কমে যাবে? আমার বিশ্বাস তাদের এ দলের সংখ্যা বাড়িয়ে, এদেশে এক সময় ৭৬ পার্টির ঐক্যে হয়েছিলো। এটা কি জনমনে কোন প্রভাব ফেলতে পেরেছে? আমাদের আস্থা আছে, বাংলাদেশের জনমত শেখ হাসিনার পক্ষে রয়েছে।’

তিনি বলেন, নেতায় নেতায় ঐক্য হলে জনতার মধ্যে কোনো প্রভাব ফেলবে না। দেশের বর্তমান চিত্র অনুযায়ী এই মুহূর্তে জনমনে কোন প্রতিফলন হবে না। নেতায় নেতায় ঐক্য, দলে দলে ঐক্য যতই হোক জনগণ প্রভাবিত হবে না। এটাই আমাদের অভিজ্ঞতা।

এ সময় আরও সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া রায় এবং সেই রায়ের কিছু পর্যবেক্ষণকে কেন্দ্র ক্ষমতাসীন দলের তীব্র সমালোচনার ‍মুখে ছিলেন সেই সময়ের প্রধান বিচারপতি এস কে সিনহা। গত বছরের ১৩ অক্টোবর ছুটিতে থাকা অবস্থায় অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করেন।

সেদিন গণমাধ্যমকে দেয়া বিবৃতিতে বলেছিলেন, তিনি অসুস্থ নন, সম্পূর্ণ সুস্থ আছেন। চাপে নয়, ছুটি কাটাতে স্বেচ্ছায় বিদেশে যাচ্ছেন। আমি পালিয়ে যাচ্ছি না। আমি আবারো ফিরে অাসবো।’

তবে তিনি আর ফিরে আসেননি। ছুটিতে থাকার মধ্যেই সরকারের পক্ষ থেকে জানানো হয় প্রধান বিচারপতি এস কে সিনহা পদত্যাগ করেছেন। বিদেশ থেকে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।

বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের দাবি, ষোড়শ সংশোধনী নিয়ে রায়ের কারণে প্রধান বিচারপতির বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার তাকে জোরপূর্বক ‍ছুটিতে যেতে এবং পদত্যাগে বাধ্য করেছে।

যদিও আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে তা বরাবরই নাকচ করে দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এ ব্রোকেন ড্রিম: রুল অব লএস কে সিনহাওবায়দুল কাদেরলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাইবান্ধায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বন্যায় প্রাণিসম্পদ খাতে ২৭ কোটি টাকার ক্ষতি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা ও যানজটে ট্রাফিক গুলশান বিভাগের নির্দেশনা

জুলাই ১২, ২০২৬

এবার নতুন কোন চ্যাম্পিয়ন পাবে না বিশ্বকাপ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT