রাজনীতি

অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে যা বললেন কামাল হোসেন

অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে যা বললেন কামাল হোসেন

বৃহত্তর ঐক্যের নেতৃত্ব দেয়া গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কোনো সমস্যা নেই, তবে তারা যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে সেটা নিশ্চিত করতে হবে। বলেছেন, সুষ্ঠু নির্বাচন হয় কিনা নির্বাচনে গিয়ে তার পাহারায় থাকতে চান তারা। তবে এটাও জানিয়েছেন নিজের এবং অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর দল নির্বাচনে গেলেও তারা দুজন নির্বাচন করবেন না।

কয়েকটি রাজনৈতিকদল নিয়ে গঠিত হওয়া যুক্তফ্রন্ট আর তাদের জাতীয় ঐক্যের শ্লোগান এখন বেশ আলোচিত। গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে শনিবার বৃহত্তর জাতীয় ঐক্যের আনুষ্ঠানিক ডাক দিয়েছেন যুক্তফ্রন্ট নেতারা।

যে ৫ দফা দাবির ভিত্তিতে ঐক্যের ডাক তার শুরুতেই রয়েছে নির্বাচনকালীন নিরেপেক্ষ সরকার। কিন্তু চ্যানেল আইকে কামাল হোসেন জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারেও আপত্তি নেই তার।

মনে করছেন এই সরকারের অধীনেও নির্বাচন সুষ্ঠু হওয়া অসম্ভব না। এই সংবিধানপ্রণেতা জানালেন নির্বাচনে যেতে পুরোপুরি ইতিবাচক তারা।

একই সঙ্গে নির্বাচনে অংশগ্রহণে তার নিজের অনীহার কথাও জানালেন।

ডক্টর কামাল হোসেন বলেছেন, বিএনপি সঙ্গে ঐক্যে জামায়াতে ইসলামী বাধা হতে পারে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে

বিষয়:অন্তর্বর্তীকালীন সরকার কামাল হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…