চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনেক বড় অর্জন, অনেক পাওয়ার সিরিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ফলো-অনে পড়ে ইনিংস ব্যবধানে হার; টেস্ট ক্রিকেটে ১৯ বছরের পথচলায় বাংলাদেশের এমন ম্যাচের সংখ্যা ৩৮টি। সেখানে নিজেদের ১১৩তম টেস্টে এসে প্রথমবার প্রতিপক্ষকে ইনিংস ব্যবধানে হারাল বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা।

ইনিংস ব্যবধানে জয় ও ক্যারিবীয়দের ২-০তে সিরিজ হারানো, দুটিকে আলাদা করে মূল্যায়ন করলেন সাকিব আল হাসান। অধিনায়কের কাছে মিরপুরে দ্বিতীয় টেস্ট জয় অনেক বড় অর্জনের, আর সিরিজ অনেক বড় প্রাপ্তির।

‘আমরা একশর উপরে টেস্ট ম্যাচ খেলেছি, প্রথমবার এরকম(ইনিংস ব্যবধানে জয়) কিছু করলাম। অবশ্যই স্পেশাল কিছু। ১৮ বছর খেলে প্রথম এমন কিছু হল। এর মাঝে আমরা ছোট দলের সাথেও খেলেছি; এটাকে অনেক বড় অর্জন মনে করি আমি। এভাবে আমরা র‌্যাঙ্কিংয়ে উপরে থাকা কোনো দলকে হোয়াইটওয়াশ করিনি কখনও। সবকিছু মিলে অনেক বড় পাওয়ার একটি সিরিজ ছিল।’

২০১৪ সালে জিম্বাবুয়েকে ঘরের মাঠে একবার হোয়াইটওয়াশ (৩-০) করেছিল বাংলাদেশ। তার আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে তাদের দ্বিতীয়সারির দলকে ২-০তে সিরিজ হারায় টাইগাররা। বিদেশের মাটিতে সেটিই প্রথম টেস্ট সিরিজ জয় ছিল বাংলাদেশের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিরাজলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৭ সালের হজের সরকারি-বেসরকারি প্যাকেজ ঘোষণা

জুলাই ২১, ২০২৬

বাগেরহাটের ঐতিহাসিক গাজী কালুর দরগাহর জমি দখলের অভিযোগ

জুলাই ২১, ২০২৬

ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

জুলাই ২১, ২০২৬

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT