চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আট ম্যাচ কক্সবাজারে

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৩:১৪ অপরাহ্ন ০৫, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

কক্সবাজার থেকে: আট দেশের অংশগ্রহণে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের পঞ্চম আসর বসবে বাংলাদেশে। যার ৮টি ম্যাচ হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে। সরাসরি সম্প্রচারের সুযোগ-সুবিধা না থাকায় টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ আয়োজন করতে পারছে না সমুদ্রপাড়ের ভেন্যুটি।

২৭ সেপ্টেম্বর শুরু হয়ে যুবাদের এশিয়া কাপ। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে আট দল। অংশগ্রহণকারী দলগুলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, হংকং এবং সংযুক্ত আরব আমিরাত।

একটি গ্রুপের সবগুলো খেলা হবে কক্সবাজারে। নিশ্চিত করেছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন। মাস্টার্স ক্রিকেট কার্নিভালের খেলা দেখতে ভেন্যুতে এসে চ্যানেল আই অনলাইনকে তিনি বললেন, ‘একটি গ্রুপের খেলা হবে এখানে। অপর গ্রুপের খেলা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেমিফাইনাল ও ফাইনাল চট্টগ্রামেই হবে।’

পর্যটনগরীতে কেন ফাইনাল হচ্ছে না, জানতে চাইলে ভেন্যুটির সীমাবদ্ধতার কথা সামনে আনেন বাতেন, ‘ফাইনাল ও সেমিফাইনাল স্টার স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে। এখানে ক্যামেরা বসানোর জন্য স্টেজ নেই। তারচেয়ে বড় ব্যাপার, এখানে ফ্ল্যাডলাইট নেই। গ্যালারিও নেই। তরুণ ক্রিকেটারদের খেলা দেখার জন্য দর্শক টানারও একটা ব্যাপার থাকে। এখানে গ্যালারি নেই।’

নিকট অতীতে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচ, ইমার্জিং টিমস এশিয়া কাপ ও সাউথ আফ্রিকার বিপক্ষে মেয়েদের সিরিজ। বয়সভিত্তিক ক্রিকেটের খেলা হচ্ছে নিয়মিত। তারপরও ভেন্যুটির বেহাল দশা। স্টেডিয়ামের প্রেসিডেন্টবক্সে প্রবেশ করলে দেখা যায় ছাদ (সিলিং) ঝুলে আছে।

ক্রিকেটারদের ড্রেসিংরুমের ছাদেরও একই অবস্থা। স্টেডিয়ামের লোহার তৈরি অবকাঠামোগুলোতে পড়েছে ভীষণ রকমের মরিচা। এমনকি ফলস সিলিং, বিভিন্ন কক্ষের টাইলস ও টিনের ছাদও ভেঙে পড়েছে বিভিন্ন স্থানে।

Reneta

স্টেডিয়ামটির এমন অবস্থা ২ বছর ধরেই। যুব এশিয়া কাপ সামনে থাকায় এসব কাজের সংস্কার করার উদ্যোগ নিয়েছে বিসিবি। আব্দুল বাতেন জানালেন, স্টেডিয়ামে কী কী কাজ করাতে হবে তার পরিকল্পনা আমরা করেছি। যে কাজ করাতে হবে তা ১৫ থেকে ২০ দিনের বেশি নয়।

Jui  Banner Campaign
ট্যাগ: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভালোবাসা দিবসে সরকারি ছুটি চান শফিক রেহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT