চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুশীলন ছেড়ে ফ্রান্সের রক্তচাপ বাড়ালেন গ্রিজম্যান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫১ পূর্বাহ্ণ ২০, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

আগেরদিন অনুশীলন মিস করে ব্রাজিলে রক্তচাপ বাড়িয়ে দিয়েছেন নেইমার জুনিয়র। এবার অনুশীলন থেকে বেরিয়ে গিয়ে বিশ্বকাপের দাবিদার ও ফেভারিট ফ্রান্সকে চিন্তায় ফেলেছেন অ্যান্থনিও গ্রিজম্যান। অ্যাটলেটিকো ফরোয়ার্ডকে নিয়ে এখন প্রবল চিন্তায় ফরাসি দূর্গ।

দলের সঙ্গে অনুশীলনে নেমে এক পাক দৌড় দিয়েই হঠাৎ দাঁড়িয়ে যান গ্রিজম্যান। সচকিত হয়ে যান ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। গ্রিজম্যানের দিকে দৌড়ে যান ফিজিও জিওর্জি দুপাই। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন ফরাসি তারকা।

গ্রিজম্যানের চোট লাগায় মঙ্গলবারের অনুশীলনে তাই বড় ধাক্কা খায় ফ্রান্স। তার অ্যাচিলেস টেন্ডনে (গোড়ালি নমনীয়, স্থিতিস্থাপক অস্থিসন্ধি। যা ‘কাফ’ মাংসপেশির সঙ্গে গোড়ালির সংযোগ রক্ষা করে।) সামান্য অস্বস্তি হওয়াতেই তিন আর অনুশীলন করেননি।

যদিও পরে তাকে স্যামুয়েল উমতিতি ও টমাস লেমারের সঙ্গে আলাদাভাবে গা ঘামাতে দেখা যায়। এই দুই ফুটবলার আবার ইনজুরির কারণে ফ্রান্স মূল দলের সঙ্গে অনুশীলন করছেন না। তারা রিহ্যাব ট্রেনিংয়ে আছেন। গ্রিজম্যান তাদের সঙ্গেই যোগ দিয়েছেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে পেনাল্টি থেকে গোল করে দলের জয়ের রাস্তা খুলে দিয়েছিলেন গ্রিজম্যান। বৃহস্পতিবার তিনি কি পেরুর বিরুদ্ধে খেলতে পারবেন? ফরাসি ফুটবল সংস্থার প্রাথমিক খবর, তার চোট তেমন গুরুতর নয়। তবে প্রথম ম্যাচ জিতে থাকায় পেরু ম্যাচে গ্রিজম্যানকে নিয়ে দেশম ঝুঁকি নেবেন কি না সেটা পরিষ্কার নয়।

ট্যাগ: গ্রিজম্যানরাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

পরবর্তী

প্রিয়াঙ্কার জন্য নিককে ফিরে পাওয়া হলোনা ডেল্টার!

পরবর্তী

প্রিয়াঙ্কার জন্য নিককে ফিরে পাওয়া হলোনা ডেল্টার!

খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনের ধরন পাল্টাতে হবে: মওদুদ

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT