চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পিএসজির অনুশীলনে ফিরেছেন নেইমার এবং এমবাপে। ২০ নভেম্বর নিজ নিজ দলের হয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন দুই তারকা ফুটবলার।
২৯ নভেম্বর লিভারপুলের বিপক্ষে গ্রুপ ‘সি’র ম্যাচে মুখোমুখি হবে পিএসজি।
ইএসপিএন ফুটবল তাদের এক খবরে জানিয়েছে, পরীক্ষা করে দেখা গেছে নেইমার ফিফটি-ফিফটি সুস্থ। এমবাপে মোটামুটি খেলার অবস্থায় আছেন। সোমবার দুজনই দলের সঙ্গে অনুশীলন করেন।
একদিন আগে পিএসজি কোচ বলেন, ‘আমি মনে করি নেইমার এবং এমবাপে সামনের ম্যাচে খেলবে। তবে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’
নেইমার এই মৌসুমে পিএসজির হয়ে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ এবং লিগ-১’এ ১৫টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ১৩টি। সতীর্থদের দিয়ে করিয়েছেন ছয়টি। ১৩ ম্যাচে এমবাপের গোল ১৩টি। তিনিও করিয়েছেন ছয়টি।
চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি ‘সি’ গ্রুপে তিন নম্বরে। নাপোলি এবং লিভারপুলের থেকে এক পয়েন্ট পিছিয়ে।







