অনুশকা-বিরাট সম্পর্কের বরফ এবার বোধ হয় গললো। দুজনেই মনে হচ্ছে একটু একটু করে আবার এগোচ্ছেন একে-অপরের দিকে। এর আগে টিটোয়েন্টি বিশ্বকাপে বিরাটের দারুণ পারফর্মেন্সের পর নাকি শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন অনুশকা।
আর এবার অনুশকাকে নিয়ে টুইট করলেন বিরাট। আলাদা হওয়ার পর থেকেই অনুশকা শর্মাকে নিয়ে নানান ধরনের ট্রল বানিয়েই চলেছে নানান জনে।
এবার সেটা নিয়েই টুইটারে নিজের মনের কথা বললেন বিরাট। টুইটে বিরাট লেখেন, যারা অনুশকাকে নিয়ে নিরবধি ট্রল বানিয়েই চলেছেন তাদের জন্য আমি লজ্জাবোধ করছি। কিছুটা অন্তত সমবেদনা রাখুন। সে সবসময় আমাকে ইতিবাচক ধারণাই দিয়েছে।
একই কথা ইন্সটাগ্রামেও লিখেন ভারতীয় এই ক্রিকেটার। সেখানে তিনি বলেন, যদি কেউ ক্রমাগত আপনার বোন, প্রেমিকা বা স্ত্রীকে নিয়ে এমন কথা বলে যায় তাহলে সে কেমন অনুভব করবে সেটা ভাবুন। আমার খেলায় কি হলো না হলো সেটার সঙ্গে তার কোনো সংযোগ নেই। তার কাছে যা আছে তা হলো ইতিবাচকতা আর অনুপ্রেরণা।






