চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুমোদনহীন পানি পান করায় ক্রোয়েশিয়ার শাস্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৫ অপরাহ্ণ ০৮, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

স্পন্সরশীপের নিয়ম ভেঙে অ-অনুমোদিত পান পান করায় ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশনকে ৭০ হাজার ইউএস ডলার জরিমানা করেছে ফিফা।

ফিফা বিবৃতিতে জানিয়েছে, শেষ ষোলোর ম্যাচে ডেনমার্কের বিপক্ষে খেলার সময় নিজেদের সরবরাহকৃত পানি পান করে ক্রোয়েশিয়ার ফুটবলাররা। যা ফিফার নিয়ম বিরুদ্ধ। ম্যাচ চলার সময় ফিফার স্পন্সর প্রতিষ্ঠানের পানি পান করতে হয় খেলোয়াড়দের।

ক্রোয়েশিয়া সেমি ফাইনালের আগে নিয়ম ভাঙার চক্রে পড়ে বেশ বিপাকে আছে। দলটির গোলরক্ষক সুবাসিচকে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে। ২০০৮ সালে তার এক সতীর্থ মারা যান। ম্যাচের সময় তাকে স্মরণ করে একটি টি-শার্ট দেখান। ফিফার আইনে বলা আছে, ম্যাচের সময় ব্যক্তিগত বার্তা প্রদর্শন করা যাবে না।

ক্রোয়েশিয়া বিপাকে আছে ডোমাগজ ভিদাকে নিয়েও। ইউক্রেনের পক্ষে রাশিয়া বিরোধী স্লোগান দিয়ে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ভিদা। রাশিয়া ম্যাচের পর একটি ভিডিও বার্তায় তিনি এই কাজ করেন।

ম্যাচের পর সাবেক সতীর্থ ভুকোজেভিখের সঙ্গে ভিদা ওই ভিডিও বার্তায় অংশ নেন। সেখানে দুজনে ‘গ্লোরি টু ইউক্রেন’ বলে স্লোগান দেন। ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন ইউক্রেনের এক সাংবাদিক।

এই স্লোগান ২০১৪ সালের পর থেকে রাশিয়ান জাতীয়তা বিরোধী প্রচারে রুপ নেয়। ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার সঙ্গে উত্তেজনার পর থেকে এটি শুরু হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রোয়েশিয়াবিশ্বকাপ সর্বশেষ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT