চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুমতি ছাড়া বঙ্গবন্ধুর ম্যুরাল নয়: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৯ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট্রের পূর্ব অনুমতি ছাড়া মুজিববর্ষে অতি উৎসাহী হয়ে যেখানে সেখানে জাতির পিতার ম্যুরাল তৈরি করা যাবে না বলে জানিয়েছন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে মুজিববর্ষ উপলক্ষে ঢাকার পাশ্ববর্তী জেলা ও মহানগরের নেতাদের সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন।

মুজিববর্ষ উদযাপনে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন: কর্মসূচি পালনের নামে কোনো প্রকার বাড়াবাড়ি না করতে নির্দেশনা দিয়েছেন নেত্রী। মুজিববর্ষে অতি উৎসাহী কিছু মানুষ অতি উৎসাহী কোনো কর্মকাণ্ডে যাতে লিপ্ত না হয় সেই ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন: এখানে ওখানে ম্যুরাল করা একটা ফ্যাশন হয়ে গেছে। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট্রের অনুমতি ছাড়া কোথাও কোনো ম্যুরাল স্থাপন করা যাবে না। আমাদের প্রচারণায়ও একটা শৃঙ্খলা রাখতে হবে।

এসময় মুজিববর্ষের ব্যানারে নেতাকর্মীদের নিজেদের ছবি ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দেন ক্ষমতাসীনদের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা। এর ব্যত্যয় হলে কঠোর সাংগঠনিক শাস্তির সম্মুখীন হতে হবে বলেও সতর্ক করেন তিনি।

মুজিববর্ষের আয়োজনে কেউ যেন ক্ষমতার বাড়াবাড়ি না করে, দাপট না দেখায়; সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Reneta

মুজিববর্ষে দলের মধ্যে ঐক্যের ডাক দিয়ে কাদের বলেন: আওয়ামী লীগ বড় দল, ছোটখাট সমস্যা থাকবে। মুজিববর্ষে আমাদের সুদৃঢ় ঐক্য বজায় রাখতে হবে। কোনো অবস্থায় দলের মধ্যে কোনো কলহ-কোন্দল, আশ্রয়-প্রশ্রয় দেয়া যাবে না। মনে রাখবেন, নিজেরা যদি নিজেদের শত্রু হন, তাহলে আপনাদের ক্ষতি করার জন্য বাইরের শক্তি প্রয়োজন হবে না।

তিনি উপস্থিত নেতাকর্মীদের সতর্ক করে বলেন: দেশে একটা মহল আছে, যে মহলটি বঙ্গবন্ধুকে সহ্য করতে পারে না। এই মহলটি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃতকারী সেই শক্তি। যে শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করে বঙ্গন্ধুর খুনিদের পুরস্কৃত করেছিলো, পুনর্বাসন করেছিলো। এরা বিজয় দিবসে বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করেছিলো। স্বাধীনতা দিবসে জাতির পিতাকে নিষিদ্ধ করেছিলো। বিশ্ব স্বীকৃত ৭ই মার্চের সেই ভাষণকে তারা নিষিদ্ধ করেছিলো। এরা ১৫ আগস্টের সেই ষড়যন্ত্রই নয়, ইতিহাসের অনেক কলঙ্কিত অধ্যায়ের নায়ক। এদের বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ সাধারণ সম্পাদকওবায়দুল কাদেরমুজিববর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে প্রিয়জনের শুভেচ্ছায় আবেগাপ্লুত পূর্ণিমা

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা ঘোষণা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ জেলার নদীর পানি বিপদসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ১২, ২০২৬

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ: বৃত্তি পেল ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT