চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুদানের ছবিতে জুটি বাঁধছেন এবিএম সুমন-পূজা চেরী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৪ পূর্বাহ্ণ ২৪, জুলাই ২০২০
বিনোদন
A A

বড়পর্দায় দেখা যাবে নতুন রসায়ন। প্রথমবারের মতো জুটি বাঁধছেন এবিএম সুমন ও পূজা চেরী। তাদের দেখা যাবে ২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদান পাওয়া যুগল নির্মাতা ইস্পাহানি আরিফ জাহানের ‘হৃদিতা’ ছবিতে।

কথাসাহিত্যিক আনিসুল হকের ‘হৃদিতা’ উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মিত হতে যাচ্ছে।

সুমন-পূজা দুজনেই ‘হৃদিতা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে চ্যানেল আই অনলাইনকে জানান নির্মাতা ইস্পাহানি।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে সুমন-পূজা দুজনকেই চুক্তিবদ্ধ করিয়েছি। অক্টোবরে শুটিংয়ে যাবো। আরও কয়েকজন ভালো অভিনয় জানা শিল্পীকে নেয়ার পরিকল্পনা আছে। যেহেতু চুক্তিবদ্ধ হয়নি, আগে নাম বলতে চাইনা।

একটি ভালো ছবি নির্মাণের জন্য যা যা করা দরকার তাই করবেন বলে জানান যুগল নির্মাতা ইস্পাহানি আরিফ জাহান। ‘হৃদিতা’ ছবির জন্য শিল্পীর সম্ভাব্য তালিকায় পূজা চেরীর সঙ্গে আরিফিন শুভকে রেখেছিলেন নির্মাতাদ্বয়। তবে শুভর সঙ্গে ব্যাটে বলে না মেলায় ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত সুমনকেই নিলেন নির্মাতা।

ইস্পাহানি বলেন, সুমনের কাজ দেখেছি। ছেলেটার সবকিছুই প্রশংসার দাবী রাখে। তাই তাকে নিয়েছি। আর পূজা তো আমাদের পছন্দের তালিকাতে ছিল। এদিকে, ‘হৃদিতা’র জন্য সরকারি অনুদানে ৫৫ লাখ টাকা পেয়েছেন ইস্পাহানি আরিফ জাহান। তবে চাহিদার তুলনায় এ বাজেট অর্ধেক বলে মনে করেন নির্মাতা।

Reneta

চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে এবিএম সুমন বলেন, উপন্যাসটি আমার আগে থেকে পড়া ছিল। তখন থেকেই এ গল্পের প্রতি ভালোলাগা ছিল। নির্মাতা যখন আমাকে কাজটির অফার দিলেন তখনই রাজি হয়ে যাই। বৃহস্পতিবার সাইনিং করেছি।

কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাসে কাজ করতে যাচ্ছেন ভেবে নিজেকে লাকী মনে করছেন পূজা চেরী। তিনি বলেন, ছবিটা করার অন্যতম কারণ হচ্ছেন আনিসুল হক। তার উপন্যাস থেকে ছবি নির্মিত হতে যাচ্ছে। সেটার অংশ থাকতে পারছি যা আমার জন্য হবে অত্যন্ত সৌভাগ্যের।

ইতোমধ্যে কয়েকবার ‘হৃদিতা’ পড়েছেন পূজা। তিনি বলেন, অন্য ছবিগুলোতে দর্শক আমাকে রাফটাফ দেখলেও এবার আমি শান্ত-ভদ্র। আমার বিপরীতে এবিএম সুমন ভাই থাকছেন। ইস্পাহানি আরিফ জাহানও সুপরিচিত নির্মাতা। সবকিছু মিলিয়ে চমৎকার একটি ছবি হবে এটাই প্রত্যাশা করছি।

১৯৯৪ সালে ‘বিদ্রোহী বধূ’ নির্মাণের মাধ্যমে পরিচালনায় আসেন ইস্পাহানি আরিফ জাহান। এরপর লাট সাহেবের মেয়ে, শত্রু ধ্বংস, আমাদের সন্তান, আসলাম ভাইসহ একাধিক হিট ছবি উপহার দিয়েছেন। পরিচালনায় পাশাপাশি প্রযোজনাও করেছেন তারা। তাদের মুক্তিপ্রাপ্ত শেষ দুটি ছবি গুণ্ডা দ্য টেররিস্ট (২০১৫), নায়ক (২০১৮)।

তাই বাণিজ্যিক ধারার ছবি নির্মাণে যুগল নির্মাতা ইস্পাহানি আরিফ জাহানের নামডাক বেশ। তাদের একে একে ২১ ছবি মুক্তি পেয়েছে। বেশিরভাগ ছবিই আলোচিত। ইস্পাহানী বলেন, আমাদের ছবির বাজেট গিয়ে দাঁড়াবে এক কোটির উপরে। বাকি টাকা আমাদেরই লগ্নী করতে হবে। মানুষের রুচির পরিবর্তন হয়েছে।

তারা বলেন, এখন আগের সেই ফরমেটে ছবি বানালে, গল্প তৈরি করলে ছবি চলবে না। তাই নতুন ভাবনা নিয়ে গল্প প্রাধান্য দিয়ে ছবি বানাতে চাই। ‘হৃদিতা’ মাধ্যমে নতুন করে এখনকার দর্শকদের কথা মাথায় নিয়েই ছবি তৈরি করতে চাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনিসুল হকইস্পাহানি আরিফ জাহানএবিএম সুমনপূজা চেরীলিড বিনোদনহৃদিতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করণের মতো ‘কফি আড্ডা’ শো আনছেন পিয়াল

পরবর্তী

অমিতাভের করোনা নিয়ে ভুয়া সংবাদ

পরবর্তী

অমিতাভের করোনা নিয়ে ভুয়া সংবাদ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

সর্বশেষ

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT