বিনোদন

অনিলের ঠিকানা বিছানা!

অনিলের ঠিকানা বিছানা!

অনিল কাপুর

অনিল কাপুরকে পুরো এক মাস বিছানায় শুয়ে থাকতে হবে। নো শুটিং, নো ফটোশুট। নয়তো বাকি জীবনটা পা নিয়ে তাকে বেশ ভুগতে হবে। এমনই পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

জানা গেছে, মাত্রই লন্ডন থেকে মুম্বাই ফিরেছেন অনিল। আর ফিরে আঘাত পেয়েছেন পায়ে। আঘাত ততটা গুরুতর নয় ঠিকই, কিন্তু স্পর্শকাতর। হাটুতে প্রদাহ হচ্ছে তার। তাই চিকিৎ​সকের পরামর্শ মানতেই হবে অনিলকে। সঙ্গত কারণে আপাতত তার ঠিকানা বিছানা।

কিন্তু অনিল বলছেন, এই বিশ্রাম নাকি তার কাছে শাস্তির মতো।

ঠিকই বলেছেন। কারণ, খুব বেশিক্ষণ এক জায়গায় স্থির হয়ে থাকার মানুষ নন অনিল। আর এক মাস? ভাবা যায়!

যা হোক শেষ পর্যন্ত চিকিৎ​সকের পরামর্শ কিছুটা হলেও মানতে হচ্ছে অনিলকে। বললেন, ‘শারীরিক খাটুনি নেই, এমন কাজ তো করতেই পারব। ফিজিও থেরাপি নিচ্ছি। সব মিলিয়ে একটু বুঝে শুনে চলার চেষ্টা করছি।’

লন্ডনে নতুন ছবি ‘মুবারাকা’র শুটিং করেন চাচা অনিল কাপুর আর ভাতিজা অর্জুন কাপুর। বলিউড হাঙ্গামা।

বিষয়:অনিল কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…