অন্যান্য

অনির্দিষ্টকালের জন্য বন্ধ বুয়েট

অনির্দিষ্টকালের জন্য বন্ধ বুয়েট

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুয়েটের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়, গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভাঙচুর, বিশ্ববিদ্যালয়ের যান চলাচলে অবরোধ ও ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জিম্মি করে রাখার ঘটনায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. অধ্যাপক মাহমুদ মানায়ারুল ইসলামের সভাপতিত্বে ওই জরুরি সভা অনুষ্ঠিত হয়।

২৭ জুন বুয়েটের বিভিন্ন বিভাগের সেমিস্টার পরীক্ষা হওয়ার কথা রয়েছে। কিন্তু পরীক্ষা পেছানোর দাবি করে আসছিলেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি মেনে না নেওয়ায় তাঁরা এ ভাঙচুরের ঘটনা ঘটান বলে জানিয়েছে প্রশাসন।

বিষয়:বন্ধ ঘোষণা বুয়েট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…