চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনির্দিষ্টকালের জন্য জাবি বন্ধ ঘোষণা

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
৮:০২ পূর্বাহ্ণ ২৮, মে ২০১৭
বাংলাদেশ
A A

সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদেরকে সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার রাত ১২টার পর উপাচার্যের বাসভবনে এক জরুরী সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার পর একাধিক সিন্ডিকেট সদস্য চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাস ও পরীক্ষাসমূহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখারও ঘোষণা দেয়া হয়।

উপাচার্যের বাসভবন ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগে ৪২ জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপাচার্যের বাসভবনে আন্দোলনরত অবস্থায় তাদেরকে আটক করে আশুলিয়া থানার পুলিশ।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা জানিয়েছেন, শিক্ষকদের লাঞ্ছনা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের অকস্মাৎ হল খালি করার প্রতিবাদে জাবি শাখা ছাত্রলীগের নেতৃত্বে সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে আজ সকাল ১১টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

Reneta

এর আগে সড়ক দুর্ঘটনায় দুই জাবি শিক্ষার্থী নিহতের প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে শনিবার সকাল সাড়ে ১১টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ হামলা চালিয়ে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সাংবাদিক, প্রধান নিরাপত্তা কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হয়।

এরপর মহাসড়ক অবরোধের সময় শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনার জের ধরে সন্ধ্যা ৬টা থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন প্রায় শতাধিক শিক্ষার্থী।

প্রায় এক ঘণ্টা অপেক্ষা করার পরও উপাচার্য না আসলে প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসভবনের জানালার কাচ, সিসি ক্যামেরা ও বাতি ভাঙচুর করেন। বিভিন্ন স্লোগানের মাধ্যমে উপাচার্যের পদত্যাগ দাবি জানান তারা। এসময় উপস্থিত শিক্ষকদের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের একাধিকবার হাতাহাতির ঘটনা ঘটে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT