তারকাদের সন্তানের ব্যাপারে ভক্তদের বরাবরই আগ্রহ বেশি থাকে। তাই ভক্তদের জন্য হলিউড তারকা চেলসি হিলি সামাজিক মাধ্যমে জন্মের আগেই নিজের গর্ভের সন্তানের ছবি প্রকাশ করেছেন।
২৮ বছর বয়সী এই অভিনেত্রী ফোর-ডি স্ক্যান করিয়েছেন কদিন আগে। সেই স্ক্যানের ছবিটি ইনস্টাগ্রামে দিয়েছেন তিনি। অনাগত সন্তানের চেহারার ছবি দিয়ে তিনি বলেছেন যে সন্তানের ঠোট নাকি তার বাবার মতো হয়েছে।
চেলসি এবং তার প্রেমিক জ্যাক ম্যালয়ের প্রথম সন্তান ছেলে নাকি মেয়ে সেই ব্যাপারে অবশ্য কিছু জানাননি এই তারকা। তবে অনাগত সন্তানকে নিয়ে খুবই উচ্ছ্বাসিত এই যুগল। মিড-ডে।








