চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইন ট্রাভেলে গ্রাহকপ্রিয়তায় হালট্রিপের ২ বছর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৯
তথ্যপ্রযুক্তি
A A

অনলাইন ট্রাভেল এজেন্সি হালট্রিপ ডটকম (www.haltrip.com) গ্রাহকপ্রিয়তায় দুই বছর পূর্ণ করেছে। মঙ্গলবার (২ জুলাই ২০১৯) রাজধানীর গুলশানে হালট্রিপের নিজস্ব কার্যালয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হালট্রিপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাজবীর হাসান বলেন, ‘বাংলাদেশের ট্রাভেল সেক্টরকে ডিজিটালাইজড করার ইচ্ছা থেকে ২০১৭ সালে হালট্রিপ শুরু করি। মাত্র দুই বছরে বিশ্বের তিনটি দেশের পাঁচ শহরে হালট্রিপ নিজস্ব অফিসের মাধ্যমে কাজ করছে। ১৫০ কর্মী এখন হালট্রিপের সঙ্গে যুক্ত রয়েছেন।’

তিনি আরো বলেন, ‘এখন পর্যন্ত আমরা ৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করেছি। এক লাখের বেশি পর্যটককে নানা ভাবে সেবা দিয়েছি। হালট্রিপ এখন বিশ্বসেরা ৫টি এয়ারলাইন্সের ১ নম্বর টিকিট সেলার। ২০টির বেশি ট্রাভেল পোর্টাল আমাদের এপিআই ব্যবহার করে গ্রাহকদের টিকিটিং সুবিধা দিচ্ছে।’

অনুষ্ঠানে হালট্রিপের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন। রাজধানীর গুলশান, মতিঝিল, উত্তরায় রয়েছে হালট্রিপের নিজস্ব অফিস। নিরাপদ ও সুন্দর ভ্রমণ আয়োজনের জন্য হালট্রিপের রয়েছে দক্ষ কর্মীবাহিনী।

হালট্রিপের ওয়েবসাইটের মাধ্যমে যে কোন উদ্যোক্তা ট্রেড লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে নিবন্ধন করতে পারবেন। সবকিছু যাচাই-বাছাই করে ওই উদ্যোক্তা হালট্রিপ ডটকমের মাধ্যমে ভ্রমণকারীদের টিকিট ও হোটেল বুকিং সেবা দিতে পারবেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স

পরবর্তী

কৌশিক গাঙ্গুলির ‘লক্ষ্মী ছেলে’ উজান

পরবর্তী

কৌশিক গাঙ্গুলির 'লক্ষ্মী ছেলে' উজান

সিয়ামের ‘সোনার ডিম পাড়া ডিরেক্টর’ অমিতাভ!

সর্বশেষ

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT