চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে ইংরেজি শেখাবে মার্কিন পররাষ্ট্র দপ্তর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৯
তথ্যপ্রযুক্তি
A A

ইংরেজি যাদের মাতৃভাষা নয় এবং যারা ভাষাগত দক্ষতাবৃদ্ধি ও একইসঙ্গে মিডিয়া সম্পর্কে আরও জানতে আগ্রহী তাদের জন্য বিনামূল্যে ‘ম্যাসিভ অনলাইন ওপেন কোর্স’ (এমওওসি) আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

মিডিয়া আমাদের জীবনে কী ভূমিকা রাখে তা আরও ভালোভাবে বোঝার সুযোগ করে দেওয়ার পাশাপাশি আমরা মিডিয়ায় যা পড়ি ও দেখি তা বিশ্লেষণের জন্য কোর্সটি প্রয়োজনীয় শব্দভাণ্ডার এবং ভাষাগত দক্ষতা তৈরিতে সহায়তা করবে।

পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় এই কোর্সটি তৈরি করেছে। কোর্সটিকে পররাষ্ট্র দপ্তরের পৃষ্ঠপোষকতায় আয়োজিত আমেরিকান ইংলিশ (এই) ই-টিচার কর্মসূচির জন্য উপযোগী করে গড়ে তুলেছে অলাভজনক মানব উন্নয়ন বিষয়ক সংগঠন এফএইচআই ৩৬০।

বর্তমানে অনলাইন কোর্সটিতে তালিকাভুক্তি চলছে। তালিকাভুক্তির পরে অংশগ্রহণকারীরা কোর্সটিতে অংশ নিতে যেকোন সময় (দিন বা রাত) লগ ইন করতে পারবেন। কোর্সের ছয়টি মডিউল অবশ্যই জানুয়ারি ১৩, ২০২০ এর মধ্যে শেষ করতে হবে। ৭০% বা তার বেশি স্কোরসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্নকারীরা পাবেন একটি ডিজিটাল ব্যাজ এবং সনদপত্র।

বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে সহযোগিতা, সংলাপ এবং পারস্পরিক বোঝাপড়াকে আরও এগিয়ে নিতে চলতি বছর যুক্তরাষ্ট্রের স্থানীয় কূটনৈতিক মিশন যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে মিডিয়া সাক্ষরতার জন্য ইংরেজি শিক্ষার এই বিশেষ অনলাইন কোর্সটি (এমওওসি) তার অন্যতম।

কোর্সে ভর্তির জন্য নিম্নলিখিত ওয়েবসাইটে যেতে হবে:
https://www.canvas.net/browse/fhi/courses/english-for-media-literacy

Reneta

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আমেরিকান ইংলিশ (এই) ই-টিচার কর্মসূচির মাধ্যমে আয়োজিত অন্যান্য এমওওসি সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে এই লিংকে: https://www.aeeteacher.org/node/273.

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্কিন পররাষ্ট্র দপ্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একই দিনে তিন ছবি, বক্স অফিসে যুদ্ধের ইঙ্গিত!

পরবর্তী

বিকাশে পরিশোধ করা যাবে ডিএইচএল এক্সপ্রেস-এর চার্জ

পরবর্তী

বিকাশে পরিশোধ করা যাবে ডিএইচএল এক্সপ্রেস-এর চার্জ

‘মি টু’ লড়াইয়ে বিজয়ী হলেন জাপানের তরুণ সাংবাদিক

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT