চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনন্য রেকর্ডের সামনে সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৫ পূর্বাহ্ণ ০৬, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

অপেক্ষার প্রহর শেষ, একটু পরেই শুরু হবে এশিয়া কাপ ফাইনালের মহারণ। এই
ফাইনাল ম্যাচেই অন্যরকম আরেকটি রেকর্ড গড়ার হাতছানি অলরাউন্ডার সাকিব আল
হাসানের সামনে।

আজকের ম্যাচে ভারতের বিপক্ষে ৪৭ রানের ইনিংস খেলতে পারলেই
টি-২০ ক্রিকেটে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন বিশ্বসেরা অলরাউন্ডার।

টি-টুয়েন্টির ইতিহাসে আফ্রিদিই একমাত্র ক্রিকেটার যিনি ব্যাট হাতে এক হাজার রানের পাশাপাশি বোলিংয়ে পঞ্চাশটি উইকেট নেওয়ার কীর্তি গড়েন। এবার সাকিবের পালা!

৫০ উইকেটের বাধা অনেক আগেই পেরিয়েছেন সাকিব। অপেক্ষা এক হাজারি রানের ক্লাবে প্রবেশ করা। এমন রেকর্ড গড়তে আফ্রিদিকে খেলতে হয়েছিল ৬৯টি ম্যাচ। পাকিস্তান অধিনায়ক ইতোমধ্যেই ৯৪টি ম্যাচ খেলেছেন। যেখানে ক্যারিয়ারের ৪৭তম টি-টুয়েন্টি ম্যাচেই আফ্রিদির কীর্তিতে ভাগ বসানোর সুযোগ পাচ্ছেন সাকিব।

এখন পর্যন্ত ৪৬ টি-টোয়েন্টিতে ২৩.২৪ গড়ে ৯৫৩ রান করেছেন সাকিব। আর বোলিংয়ে ২০.৫৪ গড়ে নিয়েছেন ৫৫টি উইকেট। ইকোনমি রেট ৬.৬১।

হাজার রানের ঘরে প্রবেশ করলেই প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে এক হাজার রান হবে সাকিবের। এর আগে ২৪ জন আন্তর্জাতিক ব্যাটসম্যান হাজার রান করেছেন। সাকিব হবেন ২৫তম।

টাইগারদের ইতিহাস গড়ার ম্যাচে নিশ্চয়ই ব্যাট-বলে জ্বলে উঠবেন সাকিব আল হাসান এমনটাই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।

ট্যাগ: এশিয়া কাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনন্য রেকর্ডের সামনে সাকিব

পরবর্তী

অনন্য রেকর্ডের সামনে সাকিব

পরবর্তী

বিনা প্রতিদ্বন্দ্বিতায় খালেদা-তারেক পুনর্নির্বাচিত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় খালেদা-তারেক পুনর্নির্বাচিত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT