চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনন্য মামুনের সিনেমায় মিথিলা, নায়ক নিরব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ২১, মার্চ ২০২১
বিনোদন
A A

দেশের শীর্ষ তারকা অভিনেতা শাকিব খানকে নিয়ে ‘নবাব এলএলবি’ বানিয়ে আলোচিত হওয়া চিত্রপরিচালক অনন্য মামুন। নির্মাণ করছেন একের পর এক সিনেমা। তার পরিচালিত নতুন সিনেমার নাম ‘অমানুষ’। যে সিনেমায় নায়িকা হতে যাচ্ছেন দুই বাংলার আলোচিত তারকা মিথিলা।

বিজ্ঞাপন, নাটক ও ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপকভাবে আলোচনায় থাকা রাফিয়াথ রশিদ মিথিলা ‘অমানুষ’ সিনেমাটির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় কাজ করতে যাচ্ছেন। যেখানে নায়ক হিসেবে থাকছেন সময়ের ব্যস্ততম চিত্রনায়ক নিরব।

কলকাতা থেকে শনিবার বিকেলের ফ্লাইটে ‘অমানুষ’ সিনেমায় চুক্তিবদ্ধ হতে ঢাকায় এসেছেন মিথিলা। রাতে বনানীর একটি রেঁস্তোরায় মিথিলা ও নিরবকে সিনেমাটিতে চুক্তিবদ্ধ করেন পরিচালক অনন্য মামুন।

নিরব-মিথিলার বন্ধুত্ব এক যুগের বেশি। দুজনে একসঙ্গে ম্যাগাজিনের ফটোশুট ও মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানে বিজ্ঞাপনে কাজ করেছিলেন। এবার তাদের রসায়ন দেখা যাবে বড় পর্দায়।

সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর রাতে চ্যানেল আই অনলাইনকে মিথিলা বলেন, সিনেমা করতে গেলে মানসিক প্রস্তুতির বিষয় থাকে। এখন আমি কাজের জন্য প্রস্তুত। তাছাড়া আমি ফুলটাইম একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। সময় মেলানো ও গল্প পছন্দ হওয়ার বিষয়টিও থাকে। সবকিছু মিলে যাওয়া ‘অমানুষ’ সিনেমাটি করতে যাচ্ছি।

Reneta

মিথিলাকে বিপরীতে পেয়ে উচ্ছ্বসিত নিরব। তিনি বলেন, সেই ২০০৬ সাল আমাদের মধ্যে চমৎকার বন্ধুত্বের সম্পর্ক। ‘তুই’ বলে পরষ্পরকে সম্বোধন করি। আশা করছি প্রথমবার আমাদের দুই বন্ধুর জুটিকে সিনেমার দর্শক পছন্দ করবেন।

পরিচালক অনন্য মামুন জানান, ২৪ মার্চ থেকে ঢাকায় ‘অমানুষ’র শুটিং হবে। এপ্রিলে বান্দরবানের বিভিন্ন লোকেশন চলবে সিনেমাটির শুটিং। তিনি বলেন, এটি ওয়েব ফিল্ম নয়। পরিপূর্ণ সিনেমা হবে অমানুষ। মুক্তি দেয়া হবে সিনেমা হলে।

নিরব-মিথিলা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন রাশেদ মামুন অপু, নওশাবা প্রমুখ।

ছবি: নাহিয়ান ইমন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুনঅমানুষওটিটিকলকাতাঢাকানওশাবানবাবনিরববাংলাদেশমিথিলারাশেদ মামুন অপুলিড বিনোদনশাকিব খানসিনেমা হল
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT