চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনন্য অর্জনের সামনে বার্সা ত্রয়ী

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
২:২৭ পূর্বাহ্ণ ৩০, এপ্রিল ২০১৫
স্পোর্টস
A A

এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে বিধ্বংসী আক্রমণ ভাগ কোনটি? অনেকেই এক বাক্যে স্বীকার করে নেবেন বার্সেলোনার মেসি-সুয়ারেজ-নেইমারকে নিয়ে গড়া আক্রমণ ভাগের কথা।

কাতালায়ন ত্রয়ী এবার দাঁড়িয়ে অনন্য এক অর্জনের সামনে। এক মৌসুমে বার্সার জার্সি গায়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজেদের করে নেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

বার্সার হয়ে এক মৌসুমে সর্বোচ্চ ১০১ গোল করার রেকর্ডটি মেসি-সানচেজ-পেদ্রো জুটির। সেটা ২০১১-১২ মৌসুমে।

Banglabid

আগের রেকর্ডটিতেও ছিল মেসির নাম। মেসি-ইতো-অঁরি জুটি ২০০৮-৯ মৌসুমে করেছিলেন ৯৭ গোল।

তবে এবারের মৌসুমে অনেকটা বাকি থাকতেই ৯৭ গোল করে ফেলেছেন এমএনএস। লা-লিগায় বাকি ৫ ম্যাচ, এছাড়া কোপা-দেলরের ফাইনাল ও চ্যাম্পিয়ান্স লিগের সেমিফাইনাল ও ফাইনাল খেললে আরও তিন ম্যাচসহ মোট ৮টি ম্যাচ খেলতে পারবেন তারা। 

এ হিসাব ধরে কোনো রকম অঘটন না ঘটলে বার্সার হয়ে এমএনএসএ ত্রয়ী সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজেদের করে নেবেন এটা নিশ্চিত করেই বলা যায়।

Reneta

তবে লা-লিগায় সর্বোচ্চ গোলের রেকর্ডটি রিয়াল মাদ্রিদের। ২০১১-১২ মৌসুমে রোনালদো–বেনজামা-হিগুয়াইন জুটি করেছিল ১১৮ গোল। যা ইউরোপের যে কোনো আক্রমণ ভাগের জন্য সর্বোচ্চ গোলের রেকর্ড।

কাঁমড় কান্ডে সুয়ারেজ লিগের প্রথম ১১ ম্যাচ নিষিদ্ধ না থাকলে রিয়ালে হয়ে রোনালদো-বেনজামা-হিগুয়াইনের রেকর্ডটি হুমকির মুখে পড়তো সেটা বলাই যায়।

এখন পর্যন্ত লিগে মেসির গোল ৪৭, নেইমারের ৩১ ও সুয়ারেজের ১৯টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারবার্সেলোনামেসিলা লিগাসুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

তাসকিনের সফল বড়শি অভিযান, ক্যারি-জ্যাকের সাথে আড্ডা-মাছ শিকার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুলের ৮ সপ্তাহের আগাম জামিন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোচনার টেবিলে বাংলাদেশ-ভারত সম্পর্ক

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় যে ২ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আগস্ট ১০, ২০২৬

বড় চমকের প্রস্তুতি, দুই বিশ্বকাপজয়ীর খুব কাছাকাছি বার্সা, আছে এক আর্জেন্টাইন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT