চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনন্ত হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে ৫ জঙ্গি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৪ পূর্বাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৫
অন্যান্য, আদালত
A A

বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় ঢাকার অভিজিৎ হত্যায় জঙ্গি সন্দেহে আটক তৌহিদুর রহমান ও আমিনুল মল্লিক, আমিরুল ইসলাম, জাকিরুল্লাহ প্রকাশ গামা ও ছাদেক আলীম মিঠুকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি।

বুধবার সকাল সাড়ে ১১টায় সিলেট মেট্রোপলিটন মেজিস্ট্রেট ২য় আদালতের বিচারক আনোয়ারুল হক ৫ আসামীর ৭দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর আরমান আলী এই ৫ আসামীকে আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড প্রার্থনা করেন।সিআইডি কর্মকর্তা এসময় ঢাকায় নিহত ব্লগার অভিজিৎ হত্যা মামলায় আটক ছাদেক আলী মিঠুকে অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত এসময় ছাদেক আলী মিঠুকে গ্রেফতার দেখানোর অনুমতি প্রদান করেন। একই সাথে আলোচিত এই মামলার পরবর্তী তারিখ আগামী ৪ অক্টোবর নির্ধারণ করেন।

আলোচিত এই মামলায় গ্রেফতারকৃত আইটি বিশেষজ্ঞ আবুল খায়ের রশিদ কে রিমান্ড শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।গত ৮ সেপ্টেম্বর ঢাকায় আটক ৫ জঙ্গীর মধ্যে ৪ জনকে অনন্ত বিজয় হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এই ৫ জনই ঢাকায় ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় আটক রয়েছে।

১৭ আগস্ট ঢাকা থেকে তৌহিদুর রহমান ও আমিনুল মল্লিককে আটক করে র‌্যাব। ব্লগার অভিজিৎ হত্যার মূল পরিকল্পনাকারী ও জঙ্গি সন্দেহে তাদেরকে আটক দেখায় র‌্যাব। তৌহিদুর রহমান বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও আইটি বিশেষজ্ঞ। তিনি আনসারুল্লাহর আর্থিক দিকটি দেখাশোনা করতেন।

গত ১২ মে সকালে সিলেট নগরীর সুবিদবাজারে নূরানী আবাসিক এলাকায় নিজ বাসার সামনে ব্লগার অনন্ত বিজয় দাশকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।

এই হত্যা মামলায় ফটোসাংবাদিক ইদ্রিস আলী, শাবি ছাত্র মান্নান রাহি ও তার ভাই মোহাইমিন নোমান এবং আবুল খায়েরকে গ্রেফতার করে সিআইডি পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে মান্নান রাহি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্লগার অনন্ত বিজয় দাস
শেয়ারTweetPin

সর্বশেষ

নেত্রকোনায় লাউয়ের ভালো ফলন

জুলাই ২১, ২০২৬

ঢাকা উৎসবে তুলে ধরা হবে নগরীর ইতিহাস ও সংস্কৃতি, মিডিয়া পার্টনার চ্যানেল আই

জুলাই ২১, ২০২৬

দক্ষিণাঞ্চলে বাড়ছে সর্জন পদ্ধতির চাষ

জুলাই ২১, ২০২৬

বন্ধ্যাত্ব নির্ণয়ে কোন কোন পরীক্ষা জরুরি, বয়স ও হরমোন কতটা প্রভাব ফেলে

জুলাই ২১, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT