চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনন্ত যাত্রায় একসঙ্গে গুরু-শিষ্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০২১
বিনোদন
A A

সম্পর্কটা ছিলো গুরু ও শিষ্যের। ভক্তি কিংবা শ্রদ্ধার। তবুও তারা ছিলেন বন্ধুর মতো। শুটিং থেকে শুরু করে ব্যক্তি জীবনেও তাদের সে সম্পর্ক অটুট ছিলো।

বলছি সদ্য প্রয়াত দুই অভিনেতা কায়েস চৌধুরী এবং শামীম ভিস্তির কথা। কয়েক ঘণ্টার ব্যবধানে দুজনই পাড়ি জমিয়েছেন অনন্তের পথে। নাট্যকার ও অভিনেতা কায়েস চৌধুরী মারা গেছেন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে, অন্যদিকে তার মৃত্যুর কয়েক ঘণ্টা পর (শুক্রবার ভোর ৪টা) মারা যান শামীম ভিস্তি।

কায়েস চৌধুরীর সঙ্গে দারুণ সব মুহূর্তের স্থিরচিত্র পাওয়া যাবে শামীম ভিস্তির ফেসবুক ঘাঁটলেও। সবগুলো ছবিতেই কায়েস চৌধুরীকে পরম আন্তরিকতায় ‘গুরু’ বলে সম্বোধন করেছেন শামীম। কায়েস চৌধুরীকে নিয়ে ছবি এবং ক্যাপশন দেখে এই দুই গুরু-শিষ্যের মধ্যকার যে আত্মিক সম্পর্ক, তা কিছুটা আন্দাজ করতে পারবেন পাঠক।

সহকর্মী এই দুই অভিনেতার মধ্যে গুরু-শিষ্যের যে দারুণ সম্পর্ক এবং একই সঙ্গে অনন্ত যাত্রার পথে শামিল হওয়ার ঘটনাটি ছুঁয়ে গেছে আরেক অভিনেতা রওনক হাসানকে।

ফেসবুকে এই দুই অভিনেতা ও সহকর্মীকে হারানোর শোকগাঁথা লিখেছেন এভাবে, ‘কায়েস ভাইকে এতোই ভালোবাসতেন, যে তাঁর চলে যাবার সংবাদ শুনে নিজেই স্ট্রোক করে বসেন এবং কায়েস ভাই এর সাথে মিলিত হবার জন্য তিনিও অনন্ত যাত্রায় সামিল হলেন। আহ! শামীম ভিস্তি ভাই! গুরু শিষ্য দুজনেই এখন একসাথে শান্তিতে থাকুন।’

জুম্মার নামাজের পর তাদের জানাজা সম্পন্ন হয়েছে। অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম চ্যানেল আই অনলাইনকে জানান, জুম্মার পর কায়েস ভাইয়ের জানাজা হয়েছে ধানমন্ডি ১২ নম্বরের একটি মসজিদে। দুই অভিনেতাকেই শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই দুজনকে দাফন করা হবে।

Reneta

নাট্যকার ও অভিনেতা কায়েস চৌধুরী কিডনি জটিলতায় ভুগছিলেন। বৃহস্পতিবার ডায়ালাইসিস করাতে যান তিনি। এরপর বাসায় ফেরেন। বাসায় ফিরেই মারা যান। অন্যদিকে মস্কিষ্কের রক্তক্ষরণ নিয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শামীম ভিস্তি।

অভিনয়শিল্পী সংঘ ছাড়াও তাদের মৃত্যুতে শোক জানাচ্ছেন সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের মানুষেরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়শিল্পী সংঘআহসান হাবিব নাসিমগুরুনাটকলিড বিনোদনশামীম ভিস্তিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT