চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধ্যাপক রেজাউল করিম হত্যায় ২ জনের ফাঁসির আদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ০৮, মে ২০১৮
জনপদ, রাজশাহী
A A
রেজাউল করিম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যায় জঙ্গি গোষ্ঠী জেএমবির দুই সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই ঘটনায় আরো ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। 

মঙ্গলবার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো; বগুড়ার শিবগঞ্জ এলাকার মাসকাওয়াত হাসান ওরফে আব্দুল্লাহ ওরফে সাকিব এবং রাবি’র ইংরেজি বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম।

যাবজ্জীবন পাওয়া আসামিদের মধ্যে আছে; রহমত উল্লাহ, আবদুস সাত্তার এবং তার ছেলে রিপন আলী।

গত ১১ এপ্রিল উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার রায় ঘোষণার জন্য ৮ মে দিন ধার্য করা হয়।

২০১৬ সালের ২৩ এপ্রিল সকালে রাজশাহীর শালবাগান এলাকায় নিজের বাড়ি থেকে মাত্র ৫০ গজ দূরে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয় রাবির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে।

Reneta

ওইদিন বিকেলে তার ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ হোসেন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় ৬ জনকে আটক করা হয়।

২০১৬ সালের গত ১৬ মে এই ঘটনায় আটক জেএমবির ৪ সদস্যের একজন মাসকাওয়াথ হাসান সাকিব ওরফে আব্দুল্লাহ হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে মাসকাওয়াথ দায় স্বীকারের পাশাপাশি শিক্ষক রেজাউল করিম হত্যার বিস্তারিত বিবরণ দেন।

মামলাটির আরেক আসামি হাফিজুর রহমান হাফিজ ২০১৬ সালের ১৯ মে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

কারাকর্তৃপক্ষ জানায়, হাফিজ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক রেজাউল হত্যালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও

জুলাই ১৪, ২০২৬

ফ্রান্স-স্পেন সেমিফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৪, ২০২৬

আবহাওয়ার উন্নতি হবে এমন তথ্যের ভিত্তিতেই পরীক্ষা স্থগিত করা হয়নি: শিক্ষামন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

মেসি-রোনালদোর রেকর্ড ঝুঁকিতে ফেলেছেন এমবাপ্পে, থামবেন কোথায়

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT