চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমাজউদ্দীনের প্রশ্ন: নির্বাচনে সামরিক বাহিনী আনতে দোষ কোথায়

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৪:০০ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৭
রাজনীতি
A A

আগামী নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনে কোন দোষ দেখতে পাচ্ছেন না বিএনপিপন্থী বুদ্ধিজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ।

তিনি নির্বাচন কমিশন এবং সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তুলে বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন করলে দোষ কোথায়?মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে গোল টেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এমাজউদ্দীন বলেন, দেশের সুশীল সমাজের প্রতিনিধিদেরাও চায় নির্বাচনে সেনা মোতায়েন। ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে নির্বাচনে আগে সেনা মোতায়েন হওয়ায় নিরপেক্ষ নির্বাচন হয়েছিল। নির্বাচন নিয়ে কোন প্রশ্ন ওঠেনি।

তিনি বলেন, সেনাবাহিনী প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণ মানুষের সেবায় নিয়োজিত হয়। জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে তাদের সহযোগিতা নিব না কেন? সেনাবাহিনীর উপর জনগণের আস্থা রয়েছে।

“সুষ্ঠু নির্বাচন করতে হলে নিরপেক্ষ নির্বাচন কমিশন অবশ্যই জরুরি। কিন্তু তার পাশাপাশি লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। কিন্তু বর্তমানে এমন পরিবেশ নেই। ২০১৪ সালের নির্বাচন ছিল জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে ভয়ংকর সমালোচনার এবং হাস্যকর।”

এ সময় নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়ে এমাজউদ্দিন বলেন, নিরপেক্ষ এবং লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে বিএনপির নামে ২৫ হাজার মামলা শিথিল করতে হবে। যদি চালাতে চায় তার পরেও নির্বাচন পর্যন্ত স্থগিত রাখতে হবে। সেনা মোতায়েন নিয়ে কমিশনের বক্তব্য স্পষ্ট হতে হবে। নির্বাচন চলাকালীন সময়ে সরকারের মন্ত্রী এমপিদের নির্দেশ অবৈধ। তাদের নির্দেশ না মানার ক্ষমতা বা সাহস থাকতে হবে।

Reneta

কমিশনের দেয়া নির্বাচনকালীন রোড ম্যাপ নিয়ে তিনি বলেন, রাস্তার চূড়ান্ত চিত্র অঙ্কন করতে হলে চূড়ান্ত গন্তব্য তৈরি করতে হয়। বাংলাদেশের গন্তব্য হচ্ছে নিরপেক্ষ নির্বাচন যা জনগণ এবং বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে। এরপর রোড ম্যাপ দিতে হবে।

এসময় তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে নির্বাচন কমিশন ভূমিকা রাখবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নির্বাচন ২০১৯নির্বাচন কমিশননির্বাচনে সেনা মোতায়েনবিএনপিসেনাবাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

পাহাড়তলী থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের ব্যয় নিয়ে বিতর্ক: ২৯ বিলিয়ন নাকি ২০০ বিলিয়ন ডলারের বেশি?

মে ১৩, ২০২৬

কলিজা কাঁপানো ‘পিরিতি’!

মে ১৩, ২০২৬

কিশোরগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

মে ১৩, ২০২৬

বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন মৌনি

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT