চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অদ্ভুত ভালো লাগায় আচ্ছন্ন ছিলাম পুরোটা দিন: জয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৬ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০২২
বিনোদন
A A

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। অসাম্প্রদায়িক চেতনার বর্ষবরণ উৎসব। মহামারি করোনার কারণে গেল দুই বছর মহাসংকটে ছিলো পৃথিবী। সেই স্থবিরতা কাটিয়ে এ বছর প্রাণ পেলো বাঙালির বর্ষ বরণ অনুষ্ঠান।

সাধারণ মানুষের পাশাপাশি এদিন প্রাণের উৎসব মাতেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে করছেন মঙ্গল কামনা। আহ্বান করছেন, আগামির পৃথিবীতে শান্তি নেমে আসার। জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও দিনটি দারুণ উপভোগ করেছেন! এদিনের অন্যরকম অনুভূতির কথা ভক্ত অনুরাগীদের সাথে ভাগ করেছেন এই নায়িকা।

জানিয়েছেন, দিনব্যাপী ইরানি সিনেমা ‘ফেরেশতে’র শুটিংয়ে চারুকলা, রমনার বটমূলে হাজারও মানুষের ভিড়ে কাজ করেছেন। যে সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

Banglabid

নববর্ষের দিনে এমন কাজের অনুভূতির কথা জানিয়ে জয়া বলেন, ১৪২৯ সালের প্রথম দিন পুরনো অভিজ্ঞতা নতুন করে অনুভব করার সুযোগ হলো। দিনব্যাপী কাজ করলাম সেই চারুকলা, সেই রমনার বটমূল প্রান্তরে। কত বছর পর সেখানে যাওয়া, তাও নববর্ষকে বরণ করে নেয়ার এই বিশেষ দিনে, আহ! অদ্ভুত ভালো লাগায় আচ্ছন্ন ছিলাম পুরোটা দিন।

এমন সুযোগ করে দেয়ায় ইরানি নির্মাতাকে জয়া ধন্যবাদ জানিয়ে বলেন, এই সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম ও তার ইরানি ইউনিটকে। পুরো ইউনিটের সবাই মিলে আজ আমরা গায়ে জড়িয়েছিলাম বৈশাখী পোশাক। ভীষণ আনন্দে কেটেছে পুরোটা দিন। এই ইউনিটের সঙ্গে বিগত দুই সপ্তাহ ধরে কাজ করছি ‘ফেরেশতে’ নামের চলচ্চিত্রে।

এদিন শুটিংকালীন কিছু স্থিরচিত্রও শেয়ার করেন জয়া। যেখানে তার সঙ্গে দেখা গেছে অভিনেত্রী নিকিতা নন্দীনি শিমুকে। নতুন এই সিনেমাটি নিয়ে শিগগির বিস্তারিত জানানো হবে বলেও এসময জানান জয়া আহসান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানি সিনেমাজয়াজয়া আহসানবিনোদনলিড বিনোদনশিমু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আগস্ট ১৭, ২০২৬

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT