চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে ঈদ করছি: ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৮
রাজনীতি
A A

বিএনপি চেয়াপারর্সন বেগম খালেদা জিয়া কারাগারে বন্দী থাকায় অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে ঈদ পালন করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমরা নামাজ পড়ে এবং কুরবানি দিয়ে প্রতিবার দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য আসি। আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। কারণ আমাদের চেয়ারপার্সন আজকে আমাদের মাঝে নেই। আমরা তার মুক্তির জন্য প্রার্থনা করেছি, যেন তিনি দ্রুত মুক্তি পান।

বুধবার ঈদের নামাজের পর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুস্পার্ঘ অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

এসময় ফখরুল বিচারাধীন মামলা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করেন। বলেন, বিচারাধীন মামলা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর বিচারকদের নিরপেক্ষ রায় দেয়া সম্ভব হবে না। মূলত তথাকথিত বিচারের নামে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে আবারও সাজা দেয়ার চেষ্টা চলছে।

মির্জা ফখরুল বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলা চলাকালীন প্রধানমন্ত্রী আমাদের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দায়ী করে কথা বলেছেন। এটি প্রধানমন্ত্রীর নিয়মে পরিণত হয়েছে। সবকিছুর জন্য তাদেরকে দায়ী করেন।

Reneta

তিনি বলেন, বিচারাধীন মামলা নিয়ে প্রধানমন্ত্রীর এধরনের মন্তব্য প্রমাণ করে সরকার বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে রায়কে প্রভাবিত করতে চায়। এটি প্রমাণ করে তারা কোনো ন্যায়বিচারে বিশ্বাস করে না। তারা বিচারের আগে ঘোষণা দিয়ে রায়কে পুরোপুরি প্রভাবিত করছে।

ফখরুল বলেন, প্রধানমন্ত্রী বক্তব্য দেয়ার পর তদন্তকারী কর্মকর্তারা নিরপেক্ষ তদন্ত করতে পারবেন না।  বিচারকরা সঠিক রায় দিতে পারবেন না। এভাবে তথাকথিত বিচারের নামে খালেদা জিয়া ও তারেক রহমানকে আবারও সাজা দেয়ার চেষ্টা চলছে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জিয়াউর রহমানের মাজারে পুস্পার্ঘ শেষ করে মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কারাগারে বন্দী দলীয় চেয়ারপার্সনের সঙ্গে সাক্ষাত এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করতে কারা ফটকে যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদঈদুল আজহাখালেদা জিয়াবিএনপিমির্জা ফখরুলসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT