চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতিরিক্ত রোহিঙ্গাদের জায়গা মিলছে ইউএনএইচসিআরের জরুরি আশ্রয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
অতিরিক্ত রোহিঙ্গাদের জায়গা মিলছে ইউএনএইচসিআরের জরুরি আশ্রয়ে

কক্সবাজারের কাছে কুতুপলং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ঠিক উল্টো দিকে আরেকটি জরুরি শরণার্থী আশ্রয় গড়ে তোলার কাজ শেষ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

রোববার এবং সোমবার নতুন আসা রোহিঙ্গা শরণার্থীরা যারা এখানে তাবু টানিয়ে থাকতে শুরু করেছিলেন, মঙ্গলবার থেকে ইউএনএইচসিআরের এই জরুরি আশ্রয়ে তাদেরকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে।

রোহিঙ্গা শরণার্থীদের থাকবার জন্য ১৯৯১ সাল থেকে কুতুপলং এবং নায়াপাড়াতে দুটি ক্যাম্প রয়েছে। গত মাসে নতুন করে রোহিঙ্গা প্রবেশ শুরু করলে ইউএনএইচসিআর ও সরকারের সমঝোতায় এর বাইরে আরও অস্থায়ী জরুরি আশ্রয় নির্মাণের কাজ শুরু হয়।

Banglabid

বুধবার ইউএনএইচসিআরের তৃতীয় ত্রাণবাহী বিমানে করে তাবু টানানোর প্লাস্টিক শিট, ঘুমানোর তোশক, মশারি, রান্নার আসবাবপত্রসহ আরও নানা জিনিস রাজধানী ঢাকায় এসে পৌঁছাবে।

রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাংলাদেশ সরকার দুই হাজার একর জায়গা বা ৮১০ হেক্টর জায়গা বরাদ্দ দিয়েছে। ইউএনএইচসিআরের কর্মকর্তাদের মতে বরাদ্দকৃত এই জায়গায় গত ২৫ আগস্ট থেকে আসা চার লাখ ১৫ হাজার শরণার্থীদের বাইরে আরও এক লাখ ১৫ হাজার শরণার্থীর থাকবার বাড়ি নির্মাণের জন্য যথেষ্ট হবে।

একটি জায়গায় চারটি তাবু টানিয়ে ৪০০ লোক মিলে থাকার বন্দোবস্ত করে দেয়া হয়েছে। সোমবার দুপুর থেকে শরণার্থী স্বেচ্ছাসেবকরা ৭০টি বড় পরিবারের জন্য তাবু নির্মাণ করেছেন, যাতে দুই তিনটা করে মোট ২১টি পরিবার থাকতে পারবে।

Reneta

রোহিঙ্গা শরণার্থীরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। কেউ কেউ মিয়ানমার থেকে আসার সময়ই অসুস্থ ছিলেন। বিশেষ করে বাচ্চারা বেশি অসুস্থতায় ভুগছে। বিপুল পরিমাণ এই শরণার্থীদের জন্য আরও বেশি সংখ্যায় পায়খানা নির্মাণের প্রয়োজন। অন্যথায় ঘনবসতির কারণে এখানে রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএনএইচসিআররোহিঙ্গা ইস্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

আগস্ট ১০, ২০২৬

মাথার চুল বিক্রি করে ঘরভাড়া, পাশে প্রতিমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের তিয়ানজিনে কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী অক্টোবরে

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘আগুন লেগে পুড়ে যাচ্ছি মা, মরে যাচ্ছি’, মৃত্যুর আগে শেষ ভয়েস মেসেজ

আগস্ট ১০, ২০২৬

বরিশাল বোর্ডে এবার পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT