শিক্ষা

অটোচালকের হাতে ‘মারধরের’ শিকার কুবি শিক্ষার্থী

অটোচালকের হাতে মারধরের শিকার কুবি শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুবি শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার শরীরে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অর্থনীতি বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী আব্বাস উদ্দীনকে স্থানীয় রবিউল নামে অটোচালক মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (১৪ আগস্ট) কোটবাড়ি মোড়ের সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী অটোচালক আবুল কালাম বলেন, শিক্ষার্থী আব্বাস উদ্দীন রবিউলের (অভিযুক্ত) অটোতে বসে ছিলেন। রবিউল অটো ছাড়তে দেরি করলে তিনি অন্য অটোতো উঠে যান। এতে রবিউল ক্ষিপ্ত হয়ে সেই ছাত্রকে অটোতে উঠতে বাধা দেন এবং  গালাগালি শুরু করেন। এক পর্যায়ে ওই শিক্ষার্থীকে ধারালো কিছু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।

আহত শিক্ষার্থীকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে আনা হলে, চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমিল্লা মেডিক্যালে  পাঠিয়ে দেন।

বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডা: মাহমুদা আক্তার (মুক্তা) বলেন, তার পুরো শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। চোখে  ও বুকের দুই পাশে গুরুতর আঘাত পেয়েছে। তার চোখের আঘাতের কারণে মস্তিষ্কেও সমস্যা হতে পারে। তবে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের আগে বলা যাচ্ছে না সে মস্তিষ্কে আঘাত পেয়েছে কিনা।

এই ঘটনা জানার পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কোটবাড়ি মোড় অবরোধ করে অপরাধীকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের শান্ত করেন ও  অভিযুক্ত রবিউলকে দ্রুত আইনের আওতায় আনার ব্যবস্থা করবেন বলে শিক্ষার্থীদের আশ্বাস দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, আমরা ইতিমধ্যে পুলিশের সাথে কথা বলছি। যতদ্রুত সম্ভব অভিযুক্তকে গ্রেফতার করা হবে। প্রয়োজনে তার বিরুদ্ধে মামলা করা হবে।

অভিযোগের প্রেক্ষিতে কোটাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াজ উদ্দিন বলেন, প্রক্টর আমাদের ঘটনা জানানো মাত্রই আমরা তার ছবি সংগ্রহ করে তাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। যত দ্রুত সম্ভব তাকে গ্রেফতার করবো।

বিষয়:অটোরিক্সা চালক কুবি কুবি শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…