চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অঞ্জন’স-এর জমকালো ঈদ ফ্যাশন শো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ১৬, মে ২০১৮
লাইফস্টাইল
A A

ঐতিহ্যের সাথে আধুনিকতার মিশেলে সমসাময়িক ট্রেন্ড বর্ণিল হয়েছে অঞ্জন’সের প্রতিটি পোশাকে। ‘উৎসবে ও প্রতিদিনে ভিন্নমাত্রা’-শ্লোগান নিয়ে গত ২৩ বছর ধরে অঞ্জন’স প্রতিনিধিত্ব করে যাচ্ছে দেশীয় পোশাক এবং ঐতিহ্যকে। এরই ধারাবাহিকতায় এবার অভিজাত ঈদ ফ্যাশন শো আয়োজন করা হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় এই আয়োজনে ট্র্যাডিশনাল, এথনিক, পাশ্চাত্য পোশাক ফ্যাশন শো প্রদর্শিত হয়। একই সাথে অঞ্জন’স এর দুটি নতুন কো ব্র্যান্ড-এরও ঘোষণা দেন প্রতিষ্ঠানটির শীর্ষ নির্বাহী শাহীন আহম্মেদ।

তিনি বলেন, দেশীয় ফ্যাশন, ট্র্যাডিশন এবং তাঁতকে জনপ্রিয় করতে অঞ্জন’স কাজ করছে দীর্ঘদিন ধরে। ডিজাইন নিয়েও প্রতিনিয়ত করা হয়েছে নানা নিরীক্ষাধর্মী কাজ। সময়ের সাথে সাথে ফ্যাশন সচেতন ক্রেতাদের পরিবর্তিত চাহিদাকেই প্রাধান্য দেয়া হয়েছে। একারণেই এথনিক ও ট্রেডিশনাল ফিউশন নিয়ে নীল রঙের বিশেষায়িত পোশাক লেবেল ‘আর্ট অব ব্লু’ এবং পাশ্চাত্য ঘরনার পোশাক লেবেল ‘মারজিন’ নামে দুটি নতুন ব্র্যান্ডের যাত্রা শুরু হচ্ছে। নান্দনিক রুচি এবং সর্বশেষ ট্রেন্ড নিয়ে কাজ করবে নতুন এই ব্র্যান্ড দুটি।

মঙ্গলবার সন্ধ্যায় গুলশানের অভিজাত এক কনভেশন হলে আয়োজিত এই জমকালো ফ্যাশন শোতে অংশ নেন দেশ সেরা মডেলরা। শুরুতেই ডিজাইনারদের নতুন ঈদ সংগ্রহ নিয়ে অঞ্জন’স-এর পোশাকে শুরু হয় র‌্যাম্প। এবারের ঈদ সংগ্রহে জামদানি, ইসলামিক, জিওমেট্রিক ও ফ্লোরাল মোটিফগুলোই প্রাধান্য পেয়েছে ফ্যাশন শোর প্রতিটি পোশাকে। গলা, হাতা এবং পোশাকের প্যাটার্নে নিরীক্ষাধর্মী কাজগুলো সমকালীন ট্রেন্ড অনুসরণেই করা হয়েছে।

ডিজাইনারদের নিজস্ব উদ্ভাবনীবোধ এবং ফ্যাশন চিন্তা সমন্বিত হয়ে তারুণ্য নির্ভর পোশাকের ক্যানভাস হচ্ছে ‘মার্জিন’।

নতুন যাত্রা শুরু হওয়া এই ব্র্যান্ডের দুটি পৃথক কিউতে র‌্যাম্পের প্রথমটিতে প্রদর্শিত হয় মেয়েদের কামিজ, ছেলেদের ক্যাজুয়াল শার্ট ও কটন প্যান্ট। পাশ্চাত্য কাটের সাথে দেশীয় ফিউশন নিয়ে মেয়েদের টপস, পালাজ্জো, জিন্স এবং ছেলেদের টি শার্ট ও ডিজাইন বৈচিত্র্যের স্টেচ ফেব্রিকে তৈরি জিন্স নিয়ে হয় আরো একটি ফ্যাশন কিউ।

ট্রেডিশনাল এবং পাশ্চাত্য পোশাকের ৫ টি কিউ শেষে র‌্যাম্পে মডেলরা উপস্থিত হোন অন্য এক আবহে। নীল কেন্দ্রিক বিষয় বিন্যাসে প্রাচ্য আর পাশ্চাত্য যুগপৎ ধরা দেয় প্রতিটি পোশাকের ক্যানভাসে।

ফাইন জুয়েলারি, ফ্যাশন জুয়েলারি, মেটাল জুয়েলারি, কার্ভিংসহ নানা কারিশমায় তৈরি গয়না নিয়ে হাজির হোন অঞ্জন’স এর চীফ ডিজাইনার এবং কনক দ্যা জুয়েলারি প্যালেস এর প্রধান নির্বাহী লায়লা খায়ের কনক।

ঈদকে ঘিরে আয়োজিত এই আড়ম্ববর পূর্ণ ফ্যাশন শোতে সর্বমোট কিউ হয়েছে ৯ টি। কোরিওগ্রাফি করেছেন আজরা মাহমুদ। মেকওভারের দায়িত্বে ছিলেন পারসোনা।

জানা যায়, এখন থেকে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড অঞ্জন’স এর কো-ব্র্যান্ড হিসাবে মার্জিন এবং আর্ট অব ব্লু নামেও দুটি পৃথক লেবেল চালু থাকবে। তবে তরুণ প্রজন্মের ফ্যাশনকে প্রতিনিধিত্ব করা নতুন ব্র্যান্ড ‘মার্জিন’-এ মাসের শেষে বাজারে আসবে।

অঞ্জন’স-এর জমকালো ঈদ ফ্যাশন শো

ট্যাগ: ঈদফ্যাশন
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

কোটা আন্দোলনের দুই নেতাকে হত্যার হুমকিতে বিক্ষোভ

পরবর্তী

আনা ফ্রাঙ্কের ডায়েরির আলোকে কিশোরীর যৌনচিন্তা

পরবর্তী

আনা ফ্রাঙ্কের ডায়েরির আলোকে কিশোরীর যৌনচিন্তা

মেসির মুখে নেইমার-রোনালদো আর বিশ্বকাপ ভাবনা

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT